ঢাকা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তানহার নায়িকা হওয়ার স্বপ্ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন অভিনেত্রেী তানিন তানহা। ২০১৪ সালে অনেকটা কৌতূহল থেকেই লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় নাম লেখান তিনি। এ প্রতিযোগিতায় শীর্ষ দশে ছিলেন। বর্তমানে নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে সমানতালে কাজ করে যাচ্ছেন এই গ্ল্যামারকন্যা। সম্প্রতি ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ভালোবাসার প্রজাপতি’ শিরোনামের সিনেমায় অভিনয় করেছেন। গত ১৮ই সেপ্টেম্বর থেকে শুরু হয় এ সিনেমার শুটিং। সিনেমাটিতে তানহা গ্রামের সাধারণ একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন বলে জানান। সেই মেয়েটির ছোটবেলা থেকেই নায়িকা হওয়ার স্বপ্ন।

এতে কাজের অভিজ্ঞতা নিয়ে তানহা মানবজমিনকে বলেন, সিনেমাটিতে মাত্র সাতটা সিনে কাজ করলাম। কিন্তু যেই চরিত্রটি করলাম সেটির গভীরতা অনেক। চরিত্রটিতে কাজ করে খুব ভালো লেগেছে। সামনে আরো ভালো কাজের সঙ্গে যুক্ত হতে চান উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, এখন বেছে বেছে ভালো কাজ করতে চাই। ‘ভালোবাসার প্রজাপতি’ ছাড়াও ‘রাত জাগা ফুল’, ‘অন্ত্যেষ্টিক্রিয়া’, ‘প্রিয়াংকা’ সিনেমায় অভিনয় করছেন তানহা। এ ছাড়া ‘মান অভিমান’ ও ‘গুগল ভিলেজ ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তানহার নায়িকা হওয়ার স্বপ্ন

আপডেট টাইম : ১০:০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০