ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ছন্দে ফিরেছেন মাহি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়িকা মাহিয়া মাহি। শুরুটা চমকপ্রদ হলেও মাঝে অনেকটাই খেই হারিয়া ফেলেছিলেন বলা চলে। কিছুতেই ছন্দে ফিরতে পারছিলেন না। তার কথায় সিনেমা থেকে দূরে সরে যাওয়ার ইঙ্গিতও পাওয়া গিয়েছিল। বলেছিলেন মনের মতো চরিত্র এবং গল্প না পেলে সহসাই কাজে ফিরবেন না। সেই কথা অনুযায়ী যখন কাজে ফিরলেন, তার মতো করেই ফিরলেন। ছন্দেও ফিরলেন। বর্তমানে কিছু ভালো সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন এ নায়িকা।

‘নবাব এলএলবি’, ‘আশীর্বাদ’ সিনেমার পর ‘মরীচিকা’ শিরোনামের ওয়েব সিরিজের কাজে ব্যস্ত সময় কাটছে তার। সব মিলিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন এই নায়িকা। চলতি ব্যস্ততাকে উপভোগ করছেন বলেও জানিয়েছেন। ‘নবাব এলএলবি’ এবং ‘আশীর্বাদ’ সিনেমা দু’টির কাজ অনেকাংশে শেষ। এরমধ্যে প্রথম ছবিটি বাণিজ্যিক ধারার। এখানে মাহি অভিনয় করছেন শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে। এটি ‘আই থিয়েটার’ নামের ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাবে। এর আগে ‘ভালোবাসা আজকাল’ চলচ্চিত্রে জুটি হয়ে অভিনয় করেছিলেন শাকিব খান ও মাহি। চলচ্চিত্রটি দর্শকদের মাঝে সাড়া ফেললেও গত কয়েক বছর শাকিবের সঙ্গে অভিনয়ে দেখা যায়নি মাহিকে। দীর্ঘ সময় পর সহশিল্পী হিসেবে শাকিবকে পেয়ে উচ্ছ্বসিত মাহি। আর ‘আশীর্বাদ’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো অনুদানের সিনেমায় কাজ করছেন তিনি। এতে তার সহশিল্পী চিত্রনায়ক রোশান। এই সিনেমাটিতে কাজ করেও ভালো অভিজ্ঞতা হচ্ছে মাহির। সবমিলিয়ে সুসময় যাচ্ছে দর্শকপ্রিয় এই নায়িকার। মানবজমিন-এর সঙ্গে আলাপকালে মাহি বলেন, নায়িকা নয় অভিনেত্রী হওয়ার লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। বর্তমানে যে কাজগুলো করছি সেগুলোতে অভিনয়ের ক্ষুধা মেটাতে পারছি। এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ ছবির মধ্য ?দিয়ে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মাহিয়া মাহি। তবে পরের বছরই জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ ছবিতে সাইমনের বিপরীতে দুর্দান্ত অভিনয় করে রাতারাতি দর্শকদের মনের রানী হয়ে যান মাহি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরইমধ্যে গেল কয়েক বছরে বেশকিছু ব্যবসা সফল ছবিতে অভিনয় করেছেন এই নায়িকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ছন্দে ফিরেছেন মাহি

আপডেট টাইম : ১০:০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০