ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিচারের দাবিতে রাস্তায় নামলেন সানি-মৌসুমী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
  • ২৫৩ বার

বাঙালী কণ্ঠ ডেস্কঃ নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার পর দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদ করছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ধর্ষণের প্রতিবাদে মিছিল ও মানববন্ধন করা হয়। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণের প্রতিবাদে সোচ্চার হয়েছেন।

শোবিজ অঙ্গনের তারকারাও নেক্কারজনক এমন ঘটনার জন্য সোচ্চার হয়েছেন। অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। এবার রাজপথে নামলেন দেশের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধনে অংশ নেন এই তারকা দম্পতি। এই মানববন্ধনের আয়োজন করেন টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি)।

নোয়াখালীসহ সারাদেশে ধর্ষণ ও যৌন নিপীড়নের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনটির মুখপাত্র গোলাম রাব্বানীসহ টিপিবির প্রায় দুই শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

ওমর সানি তার ফেসবুকে মানববন্ধনের কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন—প্রতিবাদ করতে নির্দিষ্ট কোনো জায়গার দরকার হয় না। পৃথিবীর যেকোনো জায়গা থেকে প্রতিবাদ করা যায়, সেটা যদি হয় ন্যায়সঙ্গত। আমি আর মৌসুমী নির্দিষ্ট কোনো চলচ্চিত্রের জায়গায় নেই, দেশ থেকে দেশান্তরে টিম পজিটিভ। প্রতিবাদের কোনো দল নেই, ভালো থাকুক দেশের মানুষ ভালো থাকুক দেশ। আই লাভ বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিচারের দাবিতে রাস্তায় নামলেন সানি-মৌসুমী

আপডেট টাইম : ০৬:৩৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০