ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

করোনা আক্রান্ত হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্ষীয়ান অভিনেতা ও বাচিক শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) তার শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল বলে পরিবার সূত্র নিশ্চিত করছে।
জানা গেছে, আনলক সিরিজ শুরুর পর টলিপাড়া খুলে দেওয়া হয়। করোনা বিধি মেনেই সেখানেই নিয়মিত অভিনয় শুরু করেছিলেন বাংলার চলচ্চিত্রের এই জীবন্ত কিংবদন্তি।

তবে, গত একসপ্তাহ ধরে শরীর ভালো যাচ্ছিল না অভিনেতার। বেশ কিছু উপসর্গ ফুটে উঠায় গতকাল সোমবার (৫ অক্টোবর) তার করোনা পরীক্ষা করা হয়। তারপর রিপোর্টে তার শরীরে করোনা পজিটিভ আসে। পরিবারের সদস্যরা ঝুঁকি না নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করান সৌমিত্র চট্টোপাধ্যায়কে।

টলিপাড়ার করোনা আক্রান্তের খবর নতুন নয়। রঞ্জিত মল্লিকের পুরো পরিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলো। সংক্রমিত হয়েছিলেন ওই সময়ে সন্তান-সম্ভবা অভিনেত্রী শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তীও। তারা সবাই এখন সুস্থ হয়েছেন।

তাই সৌমিত্র ভক্তদের প্রত্যাশা, দ্রুত তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন স্বাভাবিক জীবনে। আবার তাকে পাওয়া যাবে শুটিং ফ্লোরে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

করোনা আক্রান্ত হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়

আপডেট টাইম : ০৬:১৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০