ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ইমন-সালওয়া, দুই চিকিৎসকের পরিচয় গোয়ালন্দে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৯:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
  • ২৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকার বাইরের চলচ্চিত্র বীরত্বের শুটিং শুরু হয়েছে। এই চলচ্চিত্রে চিত্রনায়ক ইমনের বিপরীতে অভিনয় করছেন নিশাত নাওয়ার সালওয়া, যিনি ২০১৮ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রথম রানার আপ হয়েছিলেন। গত বৃহস্পতিবার রাতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় গিয়েছে ‘বীরত্ব’ চলচ্চিত্রের একটি দল। ওই দলে রয়েছেন চলচ্চিত্রের নায়ক-নায়িকারাও।

ইতিমধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে বলে কালের কণ্ঠকে জানিয়েছেন ইমন ও সালওয়া। জানা গেছে, উপজেলার দৌলতদিয়ার যৌনপল্লী, গোয়ালন্দসহ পদ্মার তীরবর্তী এলাকায় শুটিং হবে টানা ১৫ দিন। গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নিজামের বাড়িতে অবস্থান করছে ‘বীরত্ব’ ছবির কলাকুশলীদের একটি অংশ।

চিত্রনায়ক ইমন কালের কণ্ঠকে বলেন, ‘এই চলচ্চিত্রে আমি মফস্বলের একজন চিকিৎসক, যে কিনা এমবিবিএস পাস করে এসেও উচ্চাভিলাষ বাদ দিয়ে একটি এনজিওর অধীনে চিকিৎসক হিসেবে মফস্বলে মানুষের সেবায় নিয়োজিত। এই চলচ্চিত্রের কাজে আমাকে চিকিৎসাসেবা দিতে দৌলতদিয়া যৌনপল্লীর অভ্যন্তরে যেতে হয়। আমরা যৌনপল্লী বলতেই যৌনতার কথা ভাবি, যৌনপল্লীর ভেতরে যে একটা ভিন্ন জগৎ রয়েছে, সেটা দর্শক দেখতে পাবে আমার চোখ দিয়ে।’

এই চলচ্চিত্রে নিশাত নাওয়ার সালওয়াও একজন চিকিৎসক। মফস্বল শহরের মেয়ের চিকিৎসক হয়ে ওঠার গল্প, পরবর্তীতে কালক্রমে ইমনের সঙ্গে পরিচয় হবে, যে পরিচয়ের পেছনেও আকস্মিক বিস্ময় এসে ধাক্কা দেবে।

সালওয়া বলেন, ‘আমার চরিত্রটি অন্য রকম কিছু নয়। একজন চিকিৎসক। যার জীবনের একটি গল্প রয়েছে। যার একটি সংগ্রামমুখর জীবন রয়েছে। এই অমসৃণ জীবনে চিকিৎসক হয়ে ওঠা ও ইমন ভাইয়ের সঙ্গে পরিচয়। যদিও সিনেমায় তিনি আমার নায়ক হয়ে যান। তবে সে গল্পটি মজার। আর পুরো চলচ্চিত্রের গল্প দর্শকদের ভালো লাগবে নিশ্চয়ই। খুব সহজ চরিত্র হলেও এটি আমার কাছে নিরীক্ষণধর্মীই মনে হয়েছে। কেননা আমাকেও মাঝেমধ্যে যৌনপল্লীর ভেতরে যেতে হয়।’

‘বীরত্ব’ নির্মাণ করছেন সাইদুল ইসলাম রানা।  পিংপং এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সিনেমাটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন নির্মাতা রানা নিজেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ইমন-সালওয়া, দুই চিকিৎসকের পরিচয় গোয়ালন্দে

আপডেট টাইম : ০২:৩৯:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০