ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

হতাশ হওয়ার কিছু নেই -জিয়াউল হক পলাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ জিয়াউল হক পলাশ। এই সময়ের টিভি নাটকের সুপরিচিত মুখ। তাকে নিয়ে ভক্তকূলে আগ্রহের শেষ নেই। সাধারণ ছুটির পর থেকেই নিয়মিত কাজ করছেন ‘কাবিলা’ খ্যাত এই অভিনেতা। তিনি জানালেন, এখন মূলত তিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৩ এর শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এর আগে কিছু ফিকশনেও কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে এসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ করছেন পলাশ। শুরুতেই প্রশ্ন ছুঁড়ে দেয়া হয় অভিনয় না নির্মাণ কোনটা বেশি উপভোগ করেন? উত্তরে তিনি বলেন, অভিনয় তো দর্শক পছন্দ করছেন।

আর পরিচালক হওয়ার স্বপ্ন নিয়েই তো মিডিয়ায় যাত্রা শুরু করি। আগে থেকেই পরিচালনার প্রতি আলাদা একটা দুর্বলতা আছে। দুইটাই সমান্তরালভাবে চলছে। সত্যি কথা বলতে অভিনয়,পরিচালনা দুইটাই উপভোগ করছি। ছোটবেলায় ক্রিকেটার হতে চেয়েছিলেন পলাশ। তবে এসএসসি পাশ করার পর  পরিচালক হওয়ার পোকাটা মাথায় ঢোকে। জানালেন এখন পর্যন্ত সেই পোকাটা বিদ্যমান।  সামনে নির্মাণের দিকে মনোযোগ দিবেন পলাশ। তিনি বলেন, খুব শীঘ্রই একটি ফিকশন নির্মাণ করছি। ইতিমধ্যে প্রি-প্রোডাকশনের কাজ সম্পন্ন হয়েছে। আগামী মাসেই শুটিংয়ে নামছি। এখন থেকে প্রতি মাসে অন্তত একটা করে ফিকশন বানানোর পরিকল্পনা আছে। বাংলা নাটকের জনপ্রিয়তা কমেছে আগের তুলনায়। এমন অভিযোগ আছে। এ ব্যাপারে কী বলবেন? উত্তরে পলাশ বলেন, প্রত্যেক যুগে যুগে দর্শকের টেস্ট চেঞ্জ হয়। রাস্তা ঘাটে যখন বের হই তখন প্রত্যেকেই বলেন তারা এখন বাংলা নাটক দেখছে। এটা কিন্তু ভীষণ ইতিবাচক ব্যাপার। মাঝে মাঝে অনেকে নাটক নিয়ে হতাশা প্রকাশ করেন। তবে আমার কাছে মনে হয় হতাশ হওয়ার কিছু নেই, বাংলা নাটকে একটা নতুন জোয়ার শুরু হয়েছে। এবং এই জোয়ারটা চলবে। কারণ দর্শক নতুনত্ব পছন্দ করে। নাটকে এখন অনেক ধরণের নতুনত্ব আনা হয়েছে। অভিনেতা, পরিচালক আমরা যারা আছি সবাই যে যার জায়গা থেকে ভালো কিছু করার চেষ্টা করছি ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

হতাশ হওয়ার কিছু নেই -জিয়াউল হক পলাশ

আপডেট টাইম : ০৩:০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০