হাওর বার্তা ডেস্কঃ অবশেষে সব বাঁধা পেরিয়ে আবার কাজে ফিরছেন কলকাতার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। করোনা জয় করেছেন তিনি কিছুদিন আগেই। জানা গেছে, শুটিং শুরু করার আগে তিনি ধীরে ধীরে প্রস্তুতি সম্পন্ন করছেন। নিজের শারীরিক কাঠামো ঠিক করতে এই নায়িকা জুম্বা প্র্যাকটিস করছেন। এছাড়া যোগ ব্যায়াম, জগিং তো রয়েছেই। কোয়েল জানান, প্রায় এক বছরেরও বেশি সময় পরে ফিটনেস রুটিনে ফিরেছেন। প্রসঙ্গত, পাঁচ মাস আগে পুত্রসন্তানের মা হয়েছেন কোয়েল।
সংবাদ শিরোনাম
অবশেষে ফিরছেন কোয়েল
-
Reporter Name - আপডেট টাইম : ১১:২০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
- ৩৬৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ
























