ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এক সিনেমায় দীপিকা, রণবীর ও আলিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীর ছবি মানেই বিরাট ক্যানভাস জুড়ে উজ্জ্বল নক্ষত্রের দ্যুতি। তার আগামী ছবি ‘বৈজু বাওরা’ও তার ব্যতিক্রম নয়। এই পিরিয়ড ফিল্মে নামভূমিকায় থাকছেন রণবীর কাপুর। ছবির প্রধান দুই নারীচরিত্রে দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাট্ট এক প্রকার নিশ্চিত। চমকদার কাস্টিং সন্দেহ নেই।

ব্রেকআপের পরে রণবীর আর দীপিকা একসঙ্গে ছবি করেছেন। আলিয়ার সঙ্গেও দীপিকার সম্পর্ক ভাল বলেই খবর। এবার সেটে রণবীর তার প্রাক্তন এবং বর্তমান প্রেমিকাকে কীভাবে সামলান, সেই দিকেই বোধহয় সবচেয়ে বেশি নজর থাকবে।

ভন্সালী নাকি প্রথমে এই চরিত্রে রণবীর সিংহকে ভেবেছিলেন। কিন্তু চিত্রনাট্য এবং বৈজু বাওরার সঙ্গে রণবীর কপূরকে অনেক বেশি মানানসই বলে মনে হয় পরিচালকের। শোনা যাচ্ছে, ১৯৫২ সালের ‘বৈজু বাওরা’ ছবির রিমেক এটি, যেখানে প্রধান চরিত্রে ভারত ভূষণ এবং মীনা কুমারী ছিলেন। ছবিতে আরও একটি জোরালো পুরুষচরিত্র রয়েছে। তার জন্য হৃতিক রোশন এবং অজয় দেবগণের কাছে প্রস্তাব গিয়েছে। আগামী বছরে এই ছবির কাজ শুরু হওয়ার কথা। ভান্সালী এখন ব্যস্ত ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র শুটিং নিয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

এক সিনেমায় দীপিকা, রণবীর ও আলিয়া

আপডেট টাইম : ০৯:৪১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০