ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বলিউডে মাদককাণ্ড নিয়ে মুখ খুললেন শাহরুখকন্যা সুহানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদককাণ্ডে নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, রাকুল প্রীত সিং ও শ্রদ্ধা কাপুরের। ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো অভিনেত্রীদের জিজ্ঞাসাবাদ করা শুরু করে দিয়েছে। কিন্তু শুধু কেন মহিলা অভিনেতাদেরই এই তদন্তে নাম জড়াচ্ছে। কেন শুধু তাদেরই সমন করা হচ্ছে? এমন বিষয় নিয়ে সরব হয়েছেন শাহরুখ খান কন্যা সুহানা।

নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করে সুহানা লিখছেন, ‘মহিলাদের জন্য সচেতনভাবে ঘৃণাকেই শুধু নারীবিদ্বেষ বলা যায় না। অবচেতন মনেও নারীদের উদ্দেশ্যে শর্তপূর্ণ ঘৃণ্য আচরণ থাকে। হয়ত সচেতন ভাবে আপনি জানেন যে, আপনি মহিলাদের ঘৃণা করেন না। কিন্তু নিজেকে প্রশ্ন করুন। কোনো পুরুষের বদলে কোনো মহিলা কিছু করেছে শুনলে আপনি আরও বেশি উত্তেজিত হন।’

সুহানা আরও লিখেছেন, এই দ্বিচারিতা খুব ভয়ঙ্কর। এনসিবি এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মাদককাণ্ডে জড়িয়ে পড়া চার অভিনেত্রীকে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগ বড় ভূমিকা নিয়েছে। মাদক যোগের জন্য গ্রেফতার হয়েছেন অভিনেত্রী তথা সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। তিনি এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন।

এরপর জানা যায় বলিউডের আরও বহু তারকা এই মাদক যোগের সঙ্গে জড়িত। কিন্তু তার মধ্যে প্রকাশ্যে এসেছে শুধুমাত্র কয়েকজন অভিনেত্রীদেরই নাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বলিউডে মাদককাণ্ড নিয়ে মুখ খুললেন শাহরুখকন্যা সুহানা

আপডেট টাইম : ০২:০২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০