হাওর বার্তা ডেস্কঃ লতি মাসে টলিউড পরিচালক রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির ঘর আলো করে জন্ম নেয় তাদের প্রথম সন্তান। পুত্র যুবানকে পেয়ে বাবা রাজ চক্রবর্তীর আনন্দের শেষ নেই। যুবানের জন্মের পর পরই সন্তানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন রাজ। স্বাভাকিভাবে রাজ-শুভশ্রীর ভক্তদের কাছেও প্রিয় হয়ে উঠেছে ছোট্ট যুবান।
দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেন রাজ-শুভশ্রী। তাদের সম্পর্ক নিয়ে ঢের সমালোচনা হয়। ২০১৮ সালের ৬ মার্চ বাগদানের মধ্য দিয়ে সমস্ত জল্পনার মুখ বন্ধ করে দেন এই যুগল। একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের।
চলতি বছরের মে মাসে শুভশ্রী অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান। গত ১২ সেপ্টেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় রাজ-শুভশ্রীর প্রথম সন্তান যুবান।
Reporter Name 
























