ঢাকা ০১:১০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অপুর জন্য অপেক্ষা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
  • ২২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি সরকারি অনুদানের ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় নাম লেখান তিনি। সিনেমাটির শুটিং আগামী ১ অক্টোবর শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গত ১৭ সেপ্টেম্বর মারা যান অপুর মা শেফালি বিশ্বাস। স্বাভাবিক কারণে সিনেমাটির শুটিং শিডিউল পরিবর্তন করা হয়েছে। শুটিং ইউনিট এখন অপু বিশ্বাসের অপেক্ষায় রয়েছেন।

অপু বিশ্বাস এখন তার গ্রামের বাড়ি বগুড়ায় আছেন। সেখানে তার মায়ের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। এখন মায়ের আত্মার শান্তির জন্য নিয়মিত উপোস করছেন এই অভিনেত্রী। ১৫ দিন পর (মৃত্যুর দিন থেকে) অনুষ্ঠিত হবে অপুর মায়ের শ্রাদ্ধ। সেই আনুষ্ঠানিকতা শেষ হবে ৩ অক্টোবর। এরপর অপু বিশ্বাসের মানসিক অবস্থা বিবেচনা করে সিনেমাটির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা বন্ধন বিশ্বাস।
অপু বিশ্বাস রাইজিংবিডিকে বলেন, ‘সিনেমার শুটিংয়ের জন্য পুরো ইউনিট আমার অপেক্ষায়। ইউনিটের কাছে আমি কৃতজ্ঞ।’

পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, ‘অপুদি আমার কাছে এক সপ্তাহ সময় চেয়েছেন। তার মানসিক অবস্থা আমরাও বুঝতে পারছি। তিনি যেদিন চাইবেন সেদিন থেকেই শুটিং শুরু করবো। এ বিষয়ে প্রযোজকও একমত পোষণ করেছেন।’

২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে ৫০ লাখ টাকা অনুদান পায় ‘ছায়াবৃক্ষ’ সিনেমা। অনুপম কুমার বড়ুয়ার প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন নায়ক নিরব। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তানভীর আহমেদ সিডনি। অনুপম কথাচিত্রের ব্যানারে সিনেমাটি নির্মিত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

অপুর জন্য অপেক্ষা

আপডেট টাইম : ০৪:০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০