ঢাকা ০১:১০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অনলাইনে মুক্তি পাবে শাকিব খানের নবাব এলএলবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ নতুন ছবি ‘নবাব এলএলবি’ নিয়ে বেশ পরিশ্রম করছেন এ সময়ের দেশসেরা নায়ক শাকিব খান ও এর পরিচালক অনন্য মামুন। এরই মধ্যে ছবির দৃশ্যায়নের কাজ প্রায় শেষ করেছেন পরিচালক। দু-একদিন শুটিং করলেই সিকোয়েন্সের ক্যামেরা ক্লোজ হয়ে যাবে। এরপর বাকি থাকবে গান ও মারধরের দৃশ্য। সে জন্য লোকেশনও নির্ধারণ করা হয়ে গেছে। দৃশ্যায়নের শুটিং শেষেই মারামারি ও গানের জন্য নায়ক উড়াল দেবেন মালদ্বীপে।

আরও বৃহৎ পরিসরে শুটিং করার ইচ্ছা থাকলেও করোনাভাইরাসের কারণে সেটি সীমিত আকারেই করতে হচ্ছে। এ জন্য মালদ্বীপকে বেছে নেয়া হয়েছে বলে পরিচালক জানিয়েছেন। সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য এ ছবিটির মুক্তির তারিখ প্রাথমিকভাবে ঘোষণাও করেছেন পরিচালক, ২৩ অক্টোবর। টার্গেট দুর্গাপূজা।

তবে কোনো সিনেমাহলে নয়। এবারই প্রথম শাকিব খানের ছবি মুক্তি পাচ্ছে সরাসরি অনলাইনে। সেলিব্রেটি প্রোডাকশনেরই নিজস্ব অ্যাপ ‘আই থিয়েটার’-এ মুক্তি পাবে ‘নবাব এলএলবি’- এমনটাই জানিয়েছেন পরিচালক অনন্য মামুন।

তিনি বলেন, ‘ঘরে বসেই দর্শক টিকিট কেটে সিনেমাহলের মতোই ছবিটি দেখতে পাবেন। এ জন্য আমরা আমাদের অ্যাপ ডেভেলপ করেছি। শাকিব খানের এ ছবি দিয়েই অ্যাপটি উদ্বোধন হবে।’ এ অ্যাপে শুধু সিনেমাই নয়, ওয়েব সিরিজও মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে সেটি শুধুই বাংলাদেশি ছবি ও ওয়েব সিরিজ।’ প্রসঙ্গত নবাব এলএলবি ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন মাহিয়া মাহি। সঙ্গে রয়েছেন অর্চিতা স্পর্শিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

অনলাইনে মুক্তি পাবে শাকিব খানের নবাব এলএলবি

আপডেট টাইম : ০৩:০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০