ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মৌসুমীর উন্মাদ ভক্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। ধীরে ধীরে সিনেমা জগতে চমৎকার অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মনে জায়গা করে নেন। ক্যারিয়ারের শুরুতে টেলিভিশন নাটকে অভিনয় করতে দেখা যায় তাকে। তবে এখন ছোট পর্দায় দেখা যায় না বললেই চলে।

এবার ‘ভক্ত’ নামে একটি একক নাটকে অভিনয় করতে যাচ্ছেন মৌসুমী। নাটকের গল্প গড়ে উঠেছে মৌসুমীর এক পাগল ভক্তের কাণ্ড নিয়ে। এতে মৌসুমী তার নিজ চরিত্রে অভিনয় করবেন। মির্জা রাকিব রচিত নাটকটি পরিচালনা করবেন তারেক সিকদার।

মৌসুমী বলেন, দেশে–বিদেশে আমার অনেক ভক্ত রয়েছেন। ভক্তদের উন্মাদনার কথা বলে শেষ করা যাবে না। অনেক ভক্ত আমাকে এক নজর দেখতে বা কথা বলতে নানা পাগলামি করেছেন। আসলে একেকজন ভক্তের কাণ্ড দিয়ে আলাদা আলাদা গল্প তৈরি করা যায়।

মৌসুমীর পাগল ভক্তের চরিত্রে কোনো পরিচিত মুখ অভিনয় করছেন না। গল্পটি বাস্তবসম্মতভাবে উপস্থাপনার জন্য এটা করেছেন পরিচালক। আজ কক্সবাজারের বিভিন্ন স্থানে এ নাটকের দৃশ্যধারণের কাজ শুরু হবে। আর এ নাটকের মাধ্যমে দীর্ঘ দিন পর শুটিংয়ে ফিরছেন মৌসুমী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মৌসুমীর উন্মাদ ভক্ত

আপডেট টাইম : ১০:৫৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০