ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কার সঙ্গে প্রেম করছেন ‘ত্রিনয়নী’র নয়ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের নয়ন, অর্থাৎ শ্রুতি দাস বাস্তব জীবনেই প্রেমে পড়েছেন। সেই প্রেম এতটাই মাখোমাখো যে ইন্ডাস্ট্রির কারও জানতে বাকি নেই। কিন্তু কার সঙ্গে চলছে তার প্রেম?

সূত্রের খবর, শ্রুতির ‘লাভ অব লাইফ’ টলিউডেরই এক নামজাদা পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। কিছুদিন আগেই জি বাংলায় যার পরিচালনায় ‘মহালয়া’ দেখা গিয়েছে। শ্রুতি অভিনীত ‘ত্রিনয়নী’ ধারাবাহিকেরও পরিচালকও ছিলেন তিনি।

ফেসবুকে শ্রুতির রিলেশনশিপ স্ট্যাটাসে জ্বলজ্বল করছে ‘ইন আ রিলেশনশিপ’। অন্যদিকে স্বর্ণেন্দু আবার একধাপ এগিয়ে। তিনি লিখে রেখেছেন ‘এনগেজড’। তার মানে কি চুপি চুপি বাগদানটাও সেরে ফেলেছেন তারা? এই বিষয়ে শ্রুতিকে প্রশ্ন করতেই সলজ্জ হাসি তার। হ্যাঁ বা না কিছু না বললেও শ্রুতির ফেসবুক বলছে, জল অনেক দূর গড়িয়েছে।

কয়েকদিন আগেই জন্মদিন ছিল স্বর্ণেন্দুর। সেখানেই পরিচালকের সঙ্গে ছবির কোলাজ শেয়ার করে শ্রুতি লিখেছিলেন, ‘হ্যাপি বার্থডে লাভ’। এখানেই শেষ নয়। স্বর্ণেন্দু কমেন্ট বক্সে শ্রুতিকে ধন্যবাদ জানালে কোনও রাখঢাক না করে শ্রুতি সোশ্যাল মিডিয়াতেই তাকে লেখেন, ‘আই লাভ ইউ’। অতএব, জল্পনায় সিলমোহর। ‘নয়ন’ এখন কমিটেড।

জন্মদিনে শুধু ‘আই লাভ ইউ’-তেই খান্ত হননি শ্রুতি। স্বর্ণেন্দুর জন্য ছিল বিশেষ সারপ্রাইজও। পরিচালক ‘প্রেমিক’-এর জন্য অর্ডার করেছিলেন এক অন্য রকমের কেক। তাতে রয়েছে ডিরেক্টরের চেয়ার, ক্যামেরা, আরও কত কী… স্বর্ণেন্দুকে নাকি আদর করে শ্রুতি ডাকেন ‘বাবি’ বলে।

সূত্র বলছে, হঠাৎ করে প্রেমে পড়েননি তারা। গত বছর থেকেই নাকি চলছে এই প্রেমপর্ব। নয় নয় করে বছর ঘুরতে যায়। ‘ত্রিনয়নী’-রসেট থেকেই পরিচয়, সেখান থেকেই বন্ধুত্ব এবং প্রেম। গত বছর পুজোতেও দু’জনে একসঙ্গে চুটিয়ে ঘুরেছেন। স্বর্ণেন্দুর ফেসবুক ঘাঁটলেই সে ছবি নজরে আসবে।

শ্রুতি বর্ধমানের কাটোয়ার মেয়ে। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা মেয়েটির ইচ্ছে ছিল অভিনয়ের। মডেলিং, ছোটখাটো চরিত্রে কাজ এবং সেখান থেকেই ‘ত্রিনয়নী’র ব্রেক। সদ্য শেষ হলেও একটা সময় টিআরপি চার্টে প্রায়শই প্রথম হয়েছে ওই ধারাবাহিক। ভাল গান করেন শ্রুতি, নাচ শিখেছেন ছোট থেকেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

কার সঙ্গে প্রেম করছেন ‘ত্রিনয়নী’র নয়ন

আপডেট টাইম : ১১:৫৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০