ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অন্য এক শাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ টানা কাজ করে নিজের নতুন ছবি ‘নবাব এলএলবি’র কাজ অনেকটাই শেষ করে ফেলেছেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান। এই ছবির শুটিংয়ে অন্য এক শাকিবকেই আবিষ্কার করা গেছে। শিডিউলের আগেই শুটিং স্পটে পৌঁছে গেছেন তিনি প্রতিদিন। দীর্ঘক্ষণ তিনি কাজ করেছেন। এ ছবির জন্য নিজেকে শারীরিকভাবে আরো ফিট করেছেন। শুটিংয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হতেই তার লুকের প্রশংসা করেছেন সবাই। এদিকে শাকিব খান এবার এ ছবির শুটিংয়ে যাচ্ছেন মালদ্বীপে। শুরুতে লন্ডনে শুটিং করার কথা থাকলেও শেষ মুহূর্তে ভিসা না মেলায় পরিকল্পনা বদলে যেতে হচ্ছে দ্বীপ দেশটিতে।

 অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’র কয়েকটি মারপিট দৃশ্য ও তিনটি গানের শুটিং হবে সেখানে। কাজগুলো করার জন্য অক্টোবর পর্যন্ত শাকিবের শিডিউল আছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে অক্টোবরের প্রথম সপ্তাহেই ইউনিট নিয়ে মালদ্বীপে যাবেন পরিচালক। শাকিব খান বলেন, দেশে আর কয়েক দিনের শুটিং বাকি। সব ঠিক থাকলে নির্ধারিত সময়েই শেষ হবে শুটিং। এরপর যাবো মালদ্বীপ। দর্শকরা নতুন লোকেশন পেতে যাচ্ছেন। আশা করি ভালোভাবে সেখানে শুটিং শেষ করতে পারবো। এ ছবিতে শাকিব একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন। তার নায়িকা হিসেবে আছেন মাহিয়া মাহি ও স্পর্শিয়া।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

অন্য এক শাকিব

আপডেট টাইম : ১১:১৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০