ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার মালদ্বীপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের বাইরে প্রথম ব্যাংককে শুটিং করেন শাকিব খান। দেশটিতে ৩০টির বেশি ছবির শুটিং করেছেন তিনি। এরপর লন্ডন, তুরস্ক থেকে শুরু করে ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর—অনেক দেশেই কাজ করেছেন ‘হিরো দ্য সুপারস্টার’। এবার যাচ্ছেন মালদ্বীপে। শুরুতে লন্ডনে শুটিং করার কথা থাকলেও শেষ মুহূর্তে ভিসা না মেলায় পরিকল্পনা বদলে যেতে হচ্ছে দ্বীপ দেশটিতে।

অনন্য মামুনের ‘নবাব এলএলবি’র কয়েকটি মারপিট দৃশ্য ও তিনটি গানের শুটিং হবে সেখানে। কাজগুলো করার জন্য অক্টোবর পর্যন্ত শাকিবের শিডিউল আছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে অক্টোবরের প্রথম সপ্তাহেই ইউনিট নিয়ে মালদ্বীপে যাবেন পরিচালক। মামুন বলেন, ‘দেশে মাত্র পাঁচ দিনের শুটিং বাকি। সব ঠিক থাকলে নির্ধারিত সময়েই শেষ করতে পারব। এরপর মালদ্বীপ। দর্শকরা নতুন লোকেশন পেতে যাচ্ছেন। আশা করছি, তাঁদের ভালো লাগবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এবার মালদ্বীপ

আপডেট টাইম : ০৪:০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০