ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মান্না বেঁচে থাকলে শাকিব এই পর্যায়ে আসতে পারতো না কাজী মারুফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৬:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়ক মান্না বেঁচে থাকলে শাকিব খান এই পর্যায়ে আসতে পারতেন না। এখন যে পর্যায়ে শাকিব খান অবস্থান করে নিয়েছেন, সেই অবস্থানে আসলেও তাকে অনেক কষ্ট করতে হতো। সম্প্রতি একটি ফেসবুক লাইভে অংশ নিয়ে এ কথা বলেন, এক সময়ের জনপ্রিয় নাক কাজী মারুফ। অনুষ্ঠানে এই নায়ক নিজের নায়ক হবার পেছনেও মান্নার অবদানের কথা উল্লেখ করেন। মারুফ বলেন, আমি বসি না। এই বসার কারণেই কাজী মারুফের জন্ম হয়েছে। এর ব্যাখ্যা জানতে চান উপস্থাপকজ তানভীর তারেক।
ক্যাপ্টেন মারুফ খ্যাত মারুফ বলেন, একদিন সহকারী পরিচালক মান্না আঙ্কেলকে ডাকতে যান শট দেয়ার জন্য। মান্না আঙ্কেল চেয়ার ছেড়ে ওঠেন নি। বলেছিলেন, যা আমি যাবো না। আব্বা (কাজী হায়াত) খুব মন খারাপ করেছিল। এরপরেই আমাকে চলচ্চিত্রে নিয়ে আসে। যার কারণে শুটিঙের সময় আমি বসি না।

মারুফ বলেন, মান্না আংকেল বেঁচে থাকলে শাকিব খান তার এই অবস্থানে আসতে পারতেন না। কারণ মান্না আংকেল সিনেমা নিয়ে যে ভাবনা ছিল সেই ভাবনা শাকিব খানের নেই। আর মান্না আংকেল কিন্তু পলিটিক্স খুব ভালো বুঝতেন। কোন ছবিতে কাকে ব্যবহার করলে তার সিনেমাটি হিট হবে তিনি তাই করতেন। যেমন, একটা উদাহরণ দেই, মৌসুমী ও শাবনূর জনপ্রিয় নায়িকা। তাদের একসঙ্গে কেউ সিনেমায় আনতে পারেননি। মান্না আংকেল ঠিকই তাদের একসঙ্গে নিয়ে এসে সিনেমা নির্মাণ করে সুপারহিট করে নিলেন। এই যে তার ফিল্ম পলিটিক্স এটা কারও ভেতরেই ছিল না। যেটা শাকিব খানেরও নেই। তাই শাকিব খানকে মান্না আংকেল বেঁচে থাকলে তাকে অনেক সাধনা করতে হতো। শাকিব নিজেও কিন্তু এই বিষয়টি স্বীকার করেন।

ইতিহাসখ্যাত এই নায়ক বলেন, মান্না আংকেল আমার বাবাকে (কাজী হায়াত) বলতেন হায়াত ভাই আপনি ফিল্ম পলিটিক্স সম্পর্কে কিছুই বোঝেন না। আসলেই বাবা কিন্তু এসবের কিছুই বুঝতেন না। ফিল্মে পলিটিক্স সম্পর্কে যে না বুঝবে সে কিন্তু কিছুই করতে পারবেন না। শুধু শাকিব খান না, মান্না আংকেল থাকলে এখন অর্থাৎ ২০২০ সালে এসেও তার রাজত্ব থাকত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মান্না বেঁচে থাকলে শাকিব এই পর্যায়ে আসতে পারতো না কাজী মারুফ

আপডেট টাইম : ০৪:৩৬:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০