ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অবশেষে শুটিংয়ে ফিরছেন পূর্ণিমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ গত মার্চে সর্বশেষ ছবির শুটিংয়ের জন্য ক্যামেরায় দাঁড়িয়েছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। এরপর করোনার কারণে সব ধরনের শুটিং বন্ধ হয়ে গিয়েছিল। কোরবানি ঈদের পর থেকে নতুন ছবির পাশাপাশি অসমাপ্ত ছবিরও শুটিং শুরু হয়েছে।

অভিনয়ে ফিরেছেন সিনেমার তারকাশিল্পীরা। সেই ধারাবাহিকতায় দীর্ঘ সাত মাস কাজ বন্ধ রাখলেও অক্টোবরের মাঝামাঝি শুটিংয়ে ফিরছেন বলে জানিয়েছেন পূর্ণিমা। এজন্য প্রস্তুতিও নিচ্ছেন তিনি। অক্টোবরের মাঝামাঝি নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ছবির শুটিং শুরু হবে। এ ছবি দিয়েই ফিরছেন পূর্ণিমা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চলতি মাসেই শুটিং শুরুর কথা ছিল। সেজন্য পরিচালক সিডিউলও নিয়েছিল; কিন্তু সবকিছু সমন্বয় করতে না পারার কারণে শুটিং পিছিয়ে যায়। এরপর অক্টোবরের মাঝামাঝি সিডিউল ঠিক করা হয়। এরই মধ্যে আমার সিডিউল নিয়েছেন পরিচালক। শুনেছি সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই নাকি শুটিং করবেন নির্মাতা। সেজন্যই আমিও কাজে ফিরতে আগ্রহী হয়েছি। আশা করছি সুস্থভাবেই শুটিং শেষ করতে পারব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

অবশেষে শুটিংয়ে ফিরছেন পূর্ণিমা

আপডেট টাইম : ১০:০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০