ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ছয় মাস পর ফিরলেন চিত্রলেখা গুহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪১:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
  • ৩৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রলেখা গুহ দেশের গুণী অভিনয়শিল্পীদের একজন। ‘৭১-এর মা জননী’ চলচ্চিত্রের জন্য তিনি ২০১৪ সালের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। চলচ্চিত্র, মঞ্চ এবং টিভি নাটক- তিন ক্ষেত্রেই সমান দক্ষতায় পদচারণা করছেন চিত্রলেখা গুহ। তবে আগের মত পর্দায় উপস্থিতি এখন অনেকটাই কম তার।

আর করোনা ভাইরাসের প্রকোপের জন্য দীর্ঘদিন শুটিং থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী। অবশেষে প্রায় ছয় মাস পর তিনি ক্যামোর সামনে দাঁড়ালেন।

একটি ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে নাটকপাড়ায় ফিরলেন এ অভিনেত্রী। সাজিদ সুমন পরিচালিত ‘মাশরাফি জুনিয়র’ ধারাবাহিক নাটকের শুটিং গত সপ্তাহে শুরু হয়েছে। সেখানে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাজ করছেন চিত্রলেখা গুহও।

কাজে ফেরার প্রসঙ্গে অভিনেত্রী জাগো নিউজকে বলেন, ‘দীর্ঘদিন পর ক্যামেরার সামনে। সেইসব পরিচিত শব্দ, পরিচিত মুখ। সত্যি কথা বলতে ছয়টা মাস খুব মিস করেছি সবকিছু, সবাইকে। খুব ভালো লাগছে শুটিংয়ে ফিরতে পেরে।

পরিবারের সবাই বলছিলো আরও একটু সময় নিতে। আরও পরে ফিরতে। কিন্তু তারপরও ফিরলাম।ভালো লাগছিলো না ঘরে থেকে থেকে।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই এখানে সাস্থ্যবিধি মেনেই কাজ করছি। নাটকটি দীপ্ত টিভির হাউজেরই কাজ। এর শুটিংও হচ্ছে তাদের নিজস্ব স্টুডিওতে। এখানে বহিরাগত নেই বললেই চলে। আর টিম বেশ স্বাস্থ্য সচেতন। খুব ভালো লাগছে তাদের সঙ্গে কাজ করে।’

এদিকে দীপ্ত টিভির সূত্রে নিশ্চিত হওয়া গেল, শিগগিরই ‘মাশরাফি জুনিয়র’ নাটকটি প্রচারে আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ছয় মাস পর ফিরলেন চিত্রলেখা গুহ

আপডেট টাইম : ০৫:৪১:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০