ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিজ্ঞাপনে এক যুগ পর একসঙ্গে ইমন ও নিরব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ইমন ও নিরব দু’জনেরই মিডিয়া ক্যারিয়ার শুরু হয়েছিল মডেলিংয়ের মাধ্যমে। তবে এখন তারা চিত্রনায়ক। সারা বছরই ছবিতে অভিনয় নিয়ে ব্যস্ত এ দুই তারকা। কাজের বাইরে দু’জনের রয়েছে চমৎকার বন্ধুত্বের সম্পর্ক।

সেই সুবাদে ২০০৮ সালে একটি টেলিফোন কোম্পানির বিজ্ঞাপনের মডেল হয়ে আলোচিত হন তারা। বলা যায়, তখন থেকেই তাদের এগিয়ে যাওয়ার পালা। টিভি বিজ্ঞাপনে এখনও আলাদাভাবে নিয়মিতই কাজ করেন।

সম্প্রতি তাদের নিয়ে এক যুগ পর নতুন একটি বিজ্ঞাপন তৈরি করছেন সাইফ চন্দন। চলতি মাসের শেষ সপ্তাহে এর শুটিং শুরু হবে। এতে কাজ করা প্রসঙ্গে ইমন বলেন, ‘নিরব আমার ভালো বন্ধু। সবসময় আমরা একে অন্যের পাশে থাকি।

আবার আমরা এক ফ্রেমে কাজ করব, এটি ভালো একটি বিষয়। এছাড়া দর্শকের কাছেও আমাদের দু’জনের ভালো গ্রহণযোগ্যতা আছে। আশা করছি এ বিজ্ঞাপনের মাধ্যমে দর্শক আমাদের নতুনরূপে দেখবেন।’ নিরব বলেন, ‘এই বিজ্ঞাপনের সহশিল্পী ইমন এখন দর্শকের পছন্দের অভিনেতা। নির্মাতা আমাদের দুই বন্ধুকে একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি করে দেয়ার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি বিজ্ঞাপনটি দর্শকের ভালো লাগবে।’

অন্যদিকে এ দুই চিত্রনায়কই একাধিক ছবিতে চুক্তিবদ্ধ। এর মধ্যে কয়েকটি ছবির কাজ শেষ করলেও অসমাপ্ত রয়েছে আরও অনেক ছবিরই কাজ। ইমনের হাতে রয়েছে ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘ব্লাড’, সৈকত নাসিরের ‘আকবর’, অঞ্জন আইচের ‘আগামীকাল’ ও ‘কানামাছি’ এবং সাদেক সিদ্দিকীর ‘সাহসী যোদ্ধা’।

নিরবের হাতে রয়েছে বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘অফিসার রিটার্নস’ ও ‘ছায়াবৃক্ষ’, সৈকত নাসিরের ‘ক্যাসিনো’, ডায়েল রহমানের ‘তিতুমীর’, বুলবুল জিলানির ‘রৌদ্র ছায়া’। এছাড়া শিগগিরই এ দুই অভিনেতা নতুন ছবিতেও চুক্তিবদ্ধ হবেন বলে জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিজ্ঞাপনে এক যুগ পর একসঙ্গে ইমন ও নিরব

আপডেট টাইম : ১১:৪৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০