ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মা হারালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১টা ৩৭ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অপু বিশ্বাসের সহকারী সজল এই তথ্য নিশ্চিত করে বলেন, সম্প্রতি স্ট্রোক করলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় শেফালি বিশ্বাসকে। এরপর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে পানি জমেছে।

পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সজল জানান, মরদেহ নিয়ে বগুড়া যাওয়া হচ্ছে। সেখানেই শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

অপু বিশ্বাসের বাবার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস। উপেন্দ্রনাথ বিশ্বাস-শেফালি বিশ্বাস দম্পতির তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। তাদের মধ্যে সবার ছোট অপু। আর এ অভিনেত্রীর সঙ্গে থাকতেন তার মা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মা হারালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

আপডেট টাইম : ০২:১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০