ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ফের অনুদানের ছবিতে অপু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ গত মাসে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত ‘আশীর্বাদ’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কিন্তু ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কয়েকদিন পরই তাকে বাদ দিয়ে মাহিয়া মাহিকে নেয়া হয় সেই ছবিতে।

যদিও অপু বলেছেন, প্রযোজকের বিধিনিষেধ মেনে তার পক্ষে অভিনয় করা সম্ভব নয় বলে তিনিই ছবিটি ছেড়ে দিয়েছেন এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনায় মুখর ছিল চলচ্চিত্রাঙ্গন। এ ঘটনার পক্ষকাল পরই আবারও সরকারি অনুদানের একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন অপু বিশ্বাস। ছবির নাম ‘ছায়া বৃক্ষ’।

পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। বাকি অংশের প্রযোজক অনুপম বড়ুয়া। এ ছবিতে অপুর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব। গতকাল এমন তথ্যই গণমাধ্যমে জানিয়েছেন অপু বিশ্বাস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবির গল্প সুন্দর। আর সরকারি অনুদানের ছবি হওয়ায় এর মধ্যে কিছু সামাজিক বক্তব্যও আছে। আপাতত এর বেশি আর কিছু বলতে চাচ্ছি না।’ নির্মাতা সূত্রে জানা গেছে, ছবির শুটিং শুরু হবে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে। এখন শুটিং শুরুর প্রস্তুতিমূলক কাজ চলছে। জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনেই এর শুটিং করবেন নির্মাতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ফের অনুদানের ছবিতে অপু

আপডেট টাইম : ১০:৪০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০