ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নিরবের নতুন ছবির নায়িকা অপু বিশ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকারি অনুদান পাওয়া নতুন এক ছবিতে কাজ করতে যাচ্ছেন চিত্রনায়ক নিরব। ‘ছায়াবৃক্ষ’ নামে এ ছবিতে নিরবের নায়িকা হচ্ছেন অপু বিশ্বাস।

অনুপম কথাচিত্রের ব্যানারে নির্মিতব্য ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন বন্ধন বিশ্বাস। যিনি এর আগে ওমর সানী-রেসিকে নিয়ে ‘শূণ্য’ ছবিটি নির্মাণ করেছিলেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গুলশানের একটি রেস্তোরায় নিরব-অপু বিশ্বাস ‘ছায়াবৃক্ষ’ ছবিতে লিখিতভাবে চুক্তিবদ্ধ হচ্ছেন।

এর আগে অনুপম কথাচিত্রের ব্যানারে ‘বান্ধব’ নামে একটি ছবি নির্মিত হয়েছে। গেল মার্চে ছবিটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে সম্ভব হয়নি। জানা যায়, পরিস্থিতি অনুকূলে থাকলে আগামি ডিসেম্বরে ‘বান্ধব’ মুক্তির সম্ভবনা রয়েছে।

এদিকে, প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার প্রযোজক বলেন, নিরব এবং অপু বিশ্বাস দুজনকে এ ছবির জন্য চূড়ান্ত করা হয়েছে। নায়িকা অপুকে আগেই চুক্তিবদ্ধ করতাম, কিন্তু তিনি বগুড়া ছিলেন বলে সম্ভব হয়নি। সেজন্য রবিবার দুপুরে নায়ক-নায়িকা দুজনকেই অফিসিয়ালি সাইনিং দেয়া হচ্ছে।

তিনি বলেন, অনুপম কথাচিত্র থেকে নিয়মিত ছবি নির্মিত হবে। ভালো ভালো ছবি নির্মাণ করে এ সংস্থাটিকে প্রতিষ্ঠিত প্রযোজনা প্রতিষ্ঠান করতে চাই। তারই দ্বিতীয় প্রয়াস হতে যাচ্ছে ‘ছায়াবৃক্ষ’।

প্রায় একযুগ আগে দ্বৈত পরিচালক শাহীন সুমনের ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘মনে বড় কষ্ট’ দুই ছবিতে অপু বিশ্বাসের নায়ক না হলেও সহশিল্পী ছিলেন নিরব ৷ এবার তাকে নায়িকা হিসেবে পাচ্ছেন। নিরবের প্রত্যাশা, নায়ক হিসেবে অপুর বিপরীতে দর্শক তাকে গ্রহণ করবেন।

পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, অপু বিশ্বাস জনপ্রিয় নায়িকা। আর নিরব আমার খুব আপন মানুষ। তার সঙ্গে বোঝাপড়া চমৎকার। আশা করছি, ‘ছায়াবৃক্ষ’-তে নতুন এ জুটিকে দর্শক পছন্দ করবেন। তিনি বলেন, এ ছবির জন্য অপু বিশ্বাসকে কমপক্ষে ১৫ কেজি ওজন কমানোর কথা বলেছি। তিনি তাই করবেন বলে আশ্বাস দিয়েছেন।

৫০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া ‘ছায়াবৃক্ষ’ ছবি নিয়ে পরিচালক বলেন, পহেলা অক্টোবর থেকে চট্টগ্রামে ‘ছায়াবৃক্ষ’ ছবির শুটিং হবে। পুরো শুটিং সেখানকার একটি চা বাগানে করা হবে।

মূলত চা বাগানের শ্রমিকদের সুখ, দুঃখ, হাসি কান্না ও সার্বিক দিনযাপন নিয়ে ‘ছায়াবৃক্ষ’ ছবির গল্প। নিরব-অপু ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, সুস্মি রহমান, ইকবাল আহমেদ, বড়দা মিঠু প্রমুখ।

ছবির সংগীত পরিচালনায় ইমন সাহা এবং কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করছেন তানভীর আহমেদ সিডনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নিরবের নতুন ছবির নায়িকা অপু বিশ্বাস

আপডেট টাইম : ০২:২৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০