ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

শুটিং করার সাহস পাচ্ছি না সুমাইয়া শিমু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। ১৯৯৯ সালে অরণ্য আনোয়ারের ‘এখানে আতর পাওয়া যায়’ নাটকের মধ্য দিয়ে ছোটপর্দায় পা রাখেন। প্রথম নাটকেই বেশ প্রশংসিত হন তিনি। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ধারাবাহিকভাবে অনেক কাজ করে গেছেন তবে অভিনয়ের জন্য অনেক কিছু ত্যাগ করেছেন বলে জানান তিনি। শিমু বলেন, নাটকের সংখ্যা বাড়ানোর হিসেব না করে ভালো কাজের দিকে মনোযোগী ছিলাম সব সময়। যখন যে কাজ করেছি সেটির চরিত্রে মিশে যেতে চেষ্টা করেছি। একজন শিল্পী তার ভালো কাজ দিয়েই দর্শকের কাছে প্রিয় হয়ে উঠেন।

এটাই শিল্পীর লক্ষ্য হওয়া উচিৎ বলে মনে করি। এদিকে লকডাউনের আগে এই অভিনেত্রী ‘ঘোলা’ নামের একটি ওয়েব সিরিজের এক দিনের শুটিং করেন। শিমু বলেন,  ওয়েব সিরিজ এখন ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। তাই এ মাধ্যমে কাজ করার আগ্রহ ছিল। সেটি পূরণ হয়েছে এবার। এ সিরিজটি পরিচালনা করছেন তানিম পারভেজ। তবে করোনার এই পরিস্থিতিতে এখন শুটিং করার সাহস পাচ্ছি না। পরিস্থিতি আরো স্বাভাবিক হলে কাজে ফিরবো। এই অভিনেত্রী টিভি নাটক নিয়েও কথা বলেন। এখানে সব সময় ভালো ভালো নাটক হয় বলে মন্তব্য করেন তিনি। তবে এখন বাজেট সংকটের কারণে নাটকের চরিত্রগুলো কমে গেছে বলে মনে করেন শিমু। এই সময়ে দর্শক টেলিভিশনের বাইরে বিনোদনের নানা মাধ্যম পাচ্ছেন। এটিকে শিমু কিভাবে দেখছেন? উত্তরে তিনি বলেন, নতুনকে গ্রহণ করতে হবে। একই সঙ্গে তাকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আর বিনোদনের মাধ্যম বাড়ার পাশাপাশি কাজের সংখ্যাও বেড়েছে। বর্তমানে অভিনয়ের বাইরে শিমু নিজের প্রতিষ্ঠিত নারী উন্নয়নমূলক প্রতিষ্ঠান ‘বেটার ফিউচার ফর উইমেন’ নিয়ে ব্যস্ত আছেন। মূলত এ সংগঠনের বছরব্যাপী নানা কর্মসূচিতে ব্যস্ত সময় কাটে তার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শুটিং করার সাহস পাচ্ছি না সুমাইয়া শিমু

আপডেট টাইম : ১০:২২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০