ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার পরে শুটিং এ ফিরলেন শাকিব খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাইয়া ছবির শীর্ষ নায়ক শাকিব খান। নিজের অভিনয়ের কারণে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। মাঝখানে করোনার কারণে বেশ কয়েকদিন শুটিং থেকে দূরে ছিলেন। কিন্তু আজ সকালে নির্মাতা অনন্য মামুনের ‘নবাব এলএলবি’ ছবির শুটিংয়ে অংশ নিয়ে কাজে ফিরলেন তিনি। এ ছবির চরিত্রের জন্য টানা এক মাস পরিশ্রম করেছেন শাকিব খান।

এদিকে শুটিং প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন জানান আগামী ১০ অক্টোবর পর্যন্ত টানা শুট করবেন। শাকিব খানের বর্তমান চরিত্র নির্মাতার কল্পনার সঙ্গেও মানানসই। টানা শুটিং করে ছবির কাজ শেষ করার আশা প্রকাশ করেছেন পরিচালক। আজ রাজধানীর তিনশ ফিটে বেশ কিছু সিকোয়েন্স শুট করেছেন বলে জানান পরিচালক।

এ ছবির মধ্য দিয়ে সাত বছর পর জুটি বাঁধলেন শাকিব খান ও মাহিয়া মাহি। এর আগে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ২০১৩ সালে ‘ভালোবাসা আজকাল’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন দেশের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শাকিব খান ও মাহিয়া মাহি। এ ছবির প্রযোজনা সংস্থা ‘সেলিব্রেটি প্রোডাকশন হাউস’। এরই মধ্যে বেশ কিছু চলচ্চিত্র নির্মাণ হয়েছে তাদের ব্যানারে। যে প্রতিষ্ঠানগুলো নিয়মিত চলচ্চিত্র নির্মাণ করছে, তাদের অন্যতম এটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

করোনার পরে শুটিং এ ফিরলেন শাকিব খান

আপডেট টাইম : ০৩:৪৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০