ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

জন্মদিনের টাকা প্রতিবন্ধী অসহায়দের বিলিয়ে দেবেন পপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বৃহস্পতিবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপির জন্মদিন। সদ্য করোনামুক্তির পর জমকালো জন্মদিন উৎসবে রাঙাবেন তিনি, এমনটিই ধারণা ভক্তদের।

তবে একেবারেই ভিন্নরকম পরিকল্পনার কথা জানিয়েছেন এ চিত্রনায়িকা। তিনি জানিয়েছেন, এবারের জন্মদিনে কোনো আয়োজন না করে বাজেটের অর্থ করোনায় বিপর্যস্ত গরিব, দুঃখীদের মাঝে বিলিয়ে দেবেন।

এ প্রসঙ্গে পপি বলেন, ‘জীবন থেকে আরও একটি বছর চলে গেল। এভাবেই হয়তো সামনে চলতে থাকবে। করোনা থেকে সুস্থ হয়ে ঢাকায় আসলাম চার দিন হলো। সবার দোয়া ও আল্লাহর অশেষ রহমতে এ অসুখ থেকে মুক্তি পেলাম। এখন আগের চেয়ে অনেক সুস্থ অনুভব করছি। সবার কাছে দোয়া চাই।’

জন্মদিনের আয়োজন প্রসঙ্গে পপি বলেন, ‘এবারে মহামারীর মধ্যে জন্মদিন নিয়ে বিশেষ কোনো আয়োজন নেই। জন্মদিনে নানা আয়োজনের যে বাজেট বা খরচ হয় প্রতিবার, সেটি এবার তিনটে ভাগে বিলিয়ে দেব। প্রতিবন্ধী শিশু, বন্যাকবলিত অসহায় মানুষ ও করোনাতে দুর্দিনের মুখোমুখি এমন কিছু মানুষকে সাহায্য করব। এই টাকাটা হয়তো তাদের উপকারে আসবে।

কোনো অনুষ্ঠান না করলেও মিলাদের আয়োজন রেখেছেন পপি।

তিনি বলেন, দেশের এবং পৃথিবীর সামগ্রিক অবস্থা খুবই খারাপ। সবকিছু থেকে আল্লাহ যেন আমাদের রক্ষা করেন সে প্রত্যাশায় এই মিলাদ হবে। আমার জন্য সবাই দোয়া করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

জন্মদিনের টাকা প্রতিবন্ধী অসহায়দের বিলিয়ে দেবেন পপি

আপডেট টাইম : ০২:৫০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০