ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

তিন বছর পর সিনেমায় নিপুণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সর্বশেষ ২০১৭ সালে ‘ধুসর কুয়াশা’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী নিপুণ। তিন বছর পর আবারও নতুন সিনেমায় যুক্ত হলেন তিনি। এর নাম ‘বীরত্ব’। এখানে লুৎফা নামের একটি চরিত্রে তাকে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন তিনি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণের নতুন এ ছবিটি পরিচালনা করবেন নাট্যনির্মাতা সাইদুল ইসলাম রানা। এটি তার প্রথম চলচ্চিত্র।

গেল ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় নিপুণ সিনেমাটিতে চুক্তিবন্ধ হয়েছেন। সিনেমাটির প্রযোজক শুক্লা বনিক, নির্বাহী প্রযোজক রঞ্জন দত্ত। ইকবাল মাহমুদ বাপ্পীর সার্বিক সহযোগিতায় সিনেমাটি নির্মিত হবে ‘পিং পং এন্টারটেইনম্যান্ট’র ব্যানারে।

পরিচালক জানান, ‘প্রস্তুতি নিচ্ছি আগামী ১ অক্টোবর থেকে শুটিং শুরু করার। ফরিদপুরের কিছু লোকেশনে প্রথম লটের কাজ হবে। প্রথম থেকেই আমাদের সঙ্গে যোগ দেবেন নিপুণ। আশা করছি গতানুগতিক ধারা ও চিন্তার বাইরে গিয়ে দর্শককে বিনোদন ও মেসেজ দুটোই দেয়ার মতো একটি ছবি হবে ‘বীরত্ব’।’

এ ছবিতে অভিনয় প্রসঙ্গে নিপুণ বলেন, ‘নিয়মিত এখন আর অভিনয় করা হয় না। ব্যবসা নিয়েও অনেক ব্যস্ত থাকতে হয়। তার ভিড়ে মনে দাগ কাটে এমন গল্প পেলে কাজ করার চেষ্টা করি। ‘বীরত্ব’ সিনেমার গল্পটি ভালো লেগেছে। আমি যে চরিত্রে অভিনয় করবো সেটি বেশ চ্যালেঞ্জিং এবং সিনেমায় খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি ‘বীরত্ব’ চমৎকার অভিজ্ঞতার সিনেমা হবে আমার জন্য।’

প্রসঙ্গত, ২০০৬ সালে সিনেমায় ক্যারিয়ার শুরু করা নিপুণ ২০০৮ সালে ‘সাজঘর’ এবং ২০০৯ সালে ‘চাঁদের মতো বউ’ চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

তিন বছর পর সিনেমায় নিপুণ

আপডেট টাইম : ০৮:১৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০