ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নায়িকা হতে শোবিজে আসিনি শিল্পী সরকার অপু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ শিল্পী সরকার অপু। বর্তমানে নাট্যনির্মাতাদের কাছে নির্ভরযোগ্য একটি নাম। নাটকে মায়ের চরিত্রে দর্শক হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। করোনার কারণে প্রায় চার মাস বিরতির পর কাজ শুরু করেছেন তিনি। এতটাই ব্যস্ত তিনি নিজের জন্য সময় বের করতে পারছেন না এ অভিনেত্রী। সবশেষ কোরবানি ঈদে তার কয়েকটি নাটক দর্শকদের মাঝে সাড়া ফেলে। যার মধ্যে  ‘ইতি মা’, ‘ভিকটিম’, ‘যে শহরে টাকা ওড়ে’, ‘শহর ছেড়ে পরানপুর’ নাটকগুলো উল্লেখযোগ্য। শিল্পী সরকার অপু মানবজমিনকে বলেন, কোরবানি ঈদে যে নাটকগুলো প্রচার হয়েছে তার গল্প খুব ভালো ছিল।

তাই দর্শক পছন্দ করেছে। আমিও কাজগুলো করে তৃপ্তি পেয়েছি। ঈদের পর যে সেটেই গিয়েছি সহশিল্পীরা জড়িয়ে ধরে বলেছে, তুমি তো এবার হিট। এভাবে অভিনয়ের প্রশংসা করেছে সবাই। খুবই ভালো লেগেছে। কারণ সহশিল্পীরা তো আর সচরাচর এভাবে প্রশংসা করে না। এদিকে, আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘আম্মা’ শিরোনামের ধারাবাহিক নাটকে নাম ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে। নাটকটির শুটিং এখন চলছে। খুব শীঘ্রই প্রচারে আসবে বলে জানান শিল্পী সরকার অপু। ধারাবহিকটিতে কাজ প্রসঙ্গে তিনি বলেন, ১৯৮৭ সালে ‘আনোয়ারা’ শিরোনামের ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করেছিলাম। অনেক বছর পর আবার নাম ভূমিকায় আমাকে দেখা যাবে। এদিকে অমিতাভ রেজার একটি খণ্ড নাটকেও অভিনয় করার কথা রয়েছে তার। এছাড়া, সামনে চলচ্চিত্রের কাজ শুরু করবেন। অভিনয় অঙ্গনে দীর্ঘ পথচলার অভিজ্ঞতা নিয়ে জানতে চাইলে শিল্পী সরকার অপু বলেন, কখনই নায়িকা বা প্রধান চরিত্রের প্রতি কোনো দুর্বলতা ছিল না আমার। সবসময়ই অভিনয় নিয়ে ভেবেছি। সতের বছর আগে নায়িকার চরিত্রে অভিনয় করতাম, এখন মায়ের চরিত্রে কাজ করছি। তবে কখনই নায়িকা হতে চাইনি। আসলে নায়িকা হতে শোবিজে আসিনি। সবসময় অভিনেত্রী হতে চেয়েছি। কীভাবে অভিনয়টা ভালো করা যায় সেদিকেই গুরুত্ব দিয়েছি। মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যেতে চাই। সেটা যে  কোনো চরিত্র হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নায়িকা হতে শোবিজে আসিনি শিল্পী সরকার অপু

আপডেট টাইম : ১১:০০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০