ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চলে গেলেন অভিনেতা জয় প্রকাশ রেড্ডি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
  • ৩১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ তেলেগু অভিনেতা জয় প্রকাশ রেড্ডি মারা গেছেন। মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। খবর টাইমস অব ইন্ডিয়ার।

জয় প্রকাশ রেড্ডির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি খল চরিত্রে তিনি যেমন অসাধারণ অভিনয় করতেন তেমনি কমেডিয়ান হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন।

‘সমরসিমা রেড্ডি’-তে অভিনয়ের মাধ্যমে সবার নজরে আসেন গুণী এই অভিনেতা। এরপর বিভিন্ন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।

১৯৪৬ সালের ৮ মে ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নল জেলার শ্রিভেলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন জয় প্রকাশ রেড্ডি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চলে গেলেন অভিনেতা জয় প্রকাশ রেড্ডি

আপডেট টাইম : ০৩:০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০