ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মসজিদের সামনে নায়িকার নাচ তওবা করলেন আয়োজকরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মসজিদের পেছনে অল্প জায়গা। সেখানেই নাচের আসর জমেছে। নাচছেন চিত্রনায়িকা মুনমুন, আর তাকে ঘিরে অনেকেই ভিডিও করছেন। এমন একটি ভিডিও ভাইরাল হয়ে যায় সোমবার। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এরপরই ক্ষমা চেয়েছেন অনুষ্ঠানটির আয়োজকেরা। সোমবার নৌকা ভ্রমণ কমিটির আয়োজকরা ভুল স্বীকার করে মসজিদটি সংস্কারে সহযোগিতারও আশ্বাস দেন।

এর আগে শনিবার বিকেলে মাইক্রোবাস মালিক ও শ্রমিকদের সমন্বয়ে গঠিত আল মদিনা সমবায় সমিতির নেতৃত্বে নৌকা ভ্রমণ শেষে উপজেলার কাকড়াজান ইউনিয়নের পলাশতলী বাজার মসজিদের সামনে নায়িকা মুনমুনের নাচের এই আসর বসানো হয়।

এলাকাবাসী জানায়, শুক্রবার সখীপুরে নৌকা ভ্রমণের উদ্দেশে চলচিত্র নায়িকা মুনমুনকে সখীপুরে আনেন আয়োজকরা। শনিবার সখীপুর ও কালিহাতী উপজেলার সীমান্তবর্তী পলাশতলী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া শাইলসিন্দুর নদীতে নৌকা ভ্রমণ শেষে দুপুরে পলাশতলী বাজারে এসে খাওয়া-দাওয়া শেষে সাউন্ড সিস্টেমে বাজনা বাজিয়ে মসজিদের সামনে আসর বাসিয়ে নায়িকা মুনমুনের গান ও নাচে মেতে উঠেন আয়োজকরা। অনুষ্ঠান শেষে ফেসবুকে ভাইরাল হতে থাকে এই নৃত্যানুষ্ঠানের ছবি। শুরু হয় প্রতিবাদ ও সমালোচনা।

নৌকা ভ্রমণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজি বাদল। তিনি বলেন, আমি আয়োজকদের আমন্ত্রণে সংগঠনের নেতাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। নাচের বিষয়ে আমি কিছুই জানি না, পরে শুনেছি।

আল মদিনা সমবায় সমিতির সাবেক সভাপতি ও উপজেলা মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. স্বপন বলেন, এ ঘটনায় আমরা অনুতপ্ত। মসজিদ কমিটি আমাদের সঙ্গে যোগাযোগ করলে পলাশতলী বাজার মসজিদটি সংস্কারের জন্য আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’

উপজেলা কওমী উলামা পরিষদের সভাপতি মাওলানা সাইফুল্লাহ বেলালী বলেন, আয়োজক কমিটি ভুল স্বীকার করে তওবা করেছে।তারা ভবিষ্যতে এ ধরনের গর্হিত কাজ আর না করার অঙ্গীকার করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মসজিদের সামনে নায়িকার নাচ তওবা করলেন আয়োজকরা

আপডেট টাইম : ০২:৫০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০