ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিনেমার তাসকিন ওয়েব সিরিজে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’ ছবিটির মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি যুবক তাসকিন রহমান। ওই ছবিতে তার খলনায়কের চরিত্রটি দারুণভাবে নজর কাড়ে দর্শক ও চলচ্চিত্রবোদ্ধাদের। সেই জনপ্রিয়তাকে পুঁজি করে পরবর্তীতে আরও কয়েকটি ছবিতে তিনি অভিনয় করেছেন। তাকে দেখা গেছে কলকাতার সুপারস্টার জিতের ছবিতেও।

রুপালি পর্দার সেই তাসকিন রহমান এবার মুখ দেখাতে চলেছেন ওয়েব সিরিজে। ‘সোলমেট’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয়ের জন্য তিনি সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন। ইতোমধ্যে সেটির শুটিংও শুরু হয়েছে। এটি পরিচালনা করছেন তরুণ পরিচালক বাপ্পী খান। ওয়েব সিরিজটির গল্প এবং মূল ভাবনাও তার। সেই গল্প থেকে চিত্রনাট্য লিখেছেন অনামিকা মণ্ডল।

গেল শনিবার থেকে রাজধানীর প্রিয়াংকা শুটিং হাউজে তাসকিনের প্রথম ওয়েব সিরিজটির শুটিং শুরু হয়েছে। ঢাকা ছাড়াও এটির শুটিং হবে গাজীপুর ও সিলেটের বিভিন্ন লোকেশনে। এতে অভিনয় প্রসঙ্গে তাসকিন বলেন, ‘গল্পটা আমার ভালো লেগেছে। এছাড়া ওয়েব সিরিজটিতে আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। আর আমি তো চ্যালেঞ্জ নিতেই পছন্দ করি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সিনেমার তাসকিন ওয়েব সিরিজে

আপডেট টাইম : ০৫:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০