ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এবার ‘বিগবস’ এ সালমানের পারিশ্রমিক দ্বিগুন, পাঁচশো কোটি নিয়ে ফিরবেন ঘরে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডের বেশি পারিশ্রমিকপ্রাপ্ত তারকাদের মধ্যে সালমান খান অন্যতম। ছবি প্রতি গড়ে তিনি ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। কিন্তু সম্প্রতি যে গুঞ্জন শোনা যাচ্ছে তা যদি সত্যি হয়, তবে সেটা হবে বলিউডের ইতিহাসে একটি বড় রেকর্ড।

বলিউড সূত্রে খবর, ভারতীয় চ্যানেল কালারস টিভিতে আয়োজিত তুমুল জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ সঞ্চালনার জন্য নাকি এবার নয়টি ছবির সমান পারিশ্রমিক পেতে চলেছেন। অক্টোবর থেকে প্রিমিয়ার হবে ‘বিগ বস’-এর ১৪তম সিজনটির।

‘বিগ বস’-এর এ পর্যন্ত ১৩টি সিজন হয়েছে। তার সাতটিই উপস্থাপনা করেছেন বলিউড ভাইজান খ্যাত সালমান খান। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে উঠেছেন তিনি। সালমান সঞ্চালিত ‘বিগ বস’-এর প্রতিটি সিজনই ব্যাপক হিট।

খান সাহেবের এই জনপ্রিয়তাকে পুঁজি করে প্রত্যাশার চেয়ে অনেক বেশি টাকা কামিয়েছে শো-টির আয়োজক কালারস টিভি কর্তৃপক্ষ। যার কারণে সালমানও প্রতি সিজনে বাড়িয়েছেন তার পারিশ্রমিক। পেয়েছেনও।

বলিউড সূত্রে খবর, ‘বিগ বস’-এর গত সিজনে প্রতি এপিসোডের জন্য ১৫ কোটি রুপি করে নিয়েছেন সালমান খান। এবার নাকি নেবেন ২০ কোটি করে। সেই হিসেবে গোটা সিজনে বাংলাদেশি টাকায় সালমানের আয় দাঁড়াবে ৪৫০ কোটি টাকারও বেশি।

অর্থাৎ এক ‘বিগ বস’ শো উপস্থাপনা করে নয়টি সিনেমার সমান পারিশ্রমিক পেতে চলেছেন সল্লু মিয়া। কালারস টিভির সঙ্গে নাকি এরকম চুক্তিই করেছেন তিনি। তবে ‘বিগ বস’ কর্তৃপক্ষ এখনো এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এদিকে, সম্প্রতি আরও একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সালমানের দিকে আঙুল ওঠায় তাকে নাকি আর ‘বিগ বস’-এ দেখতে চাচ্ছেন না দর্শক। সালমান সঞ্চালনা করবেন বলে অনেক প্রতিযোগীও নাকি এবারের সিজনে অংশ নেয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

এই বিষয়গুলো নাকি চিন্তায় ফেলেছে কালারস টিভি কর্তৃপক্ষকে। তাই এবার নাকি তারা নতুন কোনো সঞ্চালককে নিয়ে কাজ করতে পারেন। তবে এ ব্যাপারেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আয়োজক কর্তৃপক্ষ। তাই শেষ পর্যন্ত কী হয়, সেটাই এখন দেখার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

এবার ‘বিগবস’ এ সালমানের পারিশ্রমিক দ্বিগুন, পাঁচশো কোটি নিয়ে ফিরবেন ঘরে

আপডেট টাইম : ০৩:১৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০