ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নতুন ছবির জন্য প্রস্তুত হচ্ছেন সজল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪১:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
  • ৩২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার কারণে অনেক কিছুই বদলে গেছে। এছাড়া নিজেরাও নিজেদের বদলিয়ে ফেলেছেন এ সময়ে। অভিনেতা আবদুন নূর সজলও বদলে গেছেন। পুরো অভিনয় ক্যারিয়ারে ফিটফাট থাকলেও করোনাকাল শুরুর পর নিজের মুখের অবয়ব বদলে ফেলেছেন। এ কারণে অনেকেই শুরুতে সজলকে দেখে সহজেই চিনতে পারছেন না।

তবে এ অবয়বেই গত ঈদের নাটকে অভিনয় করেছেন। ঈদের পরও একটি নাটকের কাজ শেষ করেছেন। আপাতত নতুন কোনো নাটকে অভিনয় করছেন না তিনি। তবে ভালো কিছুর জন্য প্রতীক্ষায় আছেন। সম্প্রতি নতুন আরেকটি ছবিতে অভিনয়ের কথা জানিয়েছেন এ অভিনেতা।

শিগগিরই এ ছবিতে তার অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হবে। এ প্রসঙ্গে সজল বলেন, ‘নাটকের পাশাপাশি এখন ছবিতেও অভিনয় করছি। নতুন একটি ছবিতে অভিনয়ের কথা চলছে। কিছু বাধ্যবাধকতা থাকায় এখনই বিস্তারিত তথ্য জানাতে পারছি না।

তবে অল্প সময়ের মধ্যেই এটি চূড়ান্ত হবে। ছবির এ প্রস্তাবটি বেশ আকর্ষণীয়। আশা করছি দর্শকের ভালো লাগবে এটি।’ ছবিতে অভিনয়ের জন্যই কি মুখের অবয়ব বদল করেছেন কি-না, এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান এ অভিনেতা। অন্যদিকে নাদের চৌধুরী পরিচালিত ‘জিন’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন করোনা আসার আগেই। তার বিপরীতে এতে অভিনয় করেছেন পূজা চেরী। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। বদিউল আলম খোকনের পরিচালনায় ‘হারজিৎ’ নামের একটি ছবিতে কাজ শুরু করেছিলেন অনেক আগেই। সেটির কাজ এখনও শেষ হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নতুন ছবির জন্য প্রস্তুত হচ্ছেন সজল

আপডেট টাইম : ০২:৪১:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০