ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নতুন লুকে আসছেন শাকিব খান, পরিচালক সাফিউদ্দিন সাফি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০
  • ৩২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ চলচ্চিত্র পরিচালক সাফিউদ্দিন সাফি আবারও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে ছবি তৈরি করছেন। এমন খবর নিয়ে সাফিউদ্দিন সাফির সঙ্গে যোগাযোগ করা হয় গেল সপ্তাহে। তখন তিনি বলেন মৌখিকভাবে ছবিটি নিয়ে প্রযোজক ও নায়কের সঙ্গে আলোচনা হয়েছে আমার। এখনো কিছু চূড়ান্ত হয়নি। তাই এই মুহূর্তে আমার পক্ষে ছবিটি নিয়ে কিছু বলা উচিত হবে না।’

অবশেষে ছবিটি নিয়ে মুখ খুললেন এর প্রযোজক টপি খান। ‘ওয়ার্নিং’, ‘বসগিরি’, ‘বসগিরি ২’- এর মতো ব্যবসাসফল ছবি উপহার দিয়ে এরইমধ্যে প্রশংসিত প্রযোজক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন টপি খান। তার ‘বসগিরি’ ছবিতে নায়িকা হয়েই ২০১৬ সালে চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করেন নায়িকা বুবলী। সেই প্রযোজক এবার প্রস্তুত নতুন সিনেমার জন্য।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে তিনি জানিয়েছেন, নাম ঠিক না হওয়া তার নতুন ছবিতে নায়ক হিসেবে থাকছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। আরিয়ানা ফিল্মসের ব্যানারে এই ছবিটি পরিচালনা করবেন দক্ষ ও জনপ্রিয় নির্মতা সাফিউদ্দিন সাফি। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও জুটি হয়ে আসছেন সাফি-শাকিব।

সর্বশেষ এই জুটি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ ছবিটি উপহার দিয়েছেন। সেখানে শাকিবের বিপরীতে ছিলেন জয়া আহসান। খুব বেশি ব্যবসায়িক সাফল্য না পেলেও এ ছবি আলোচনায় ছিলো। আবারও তারা এক হয়ে আসছেন টপি খানের প্রযোজনায়।

Shakib-Khan-01

প্রযোজক টপি বলেন, ‘অনেক আগে থেকেই দেশের সেরা নায়ক শাকিব খানের সঙ্গে একটি ছবির পরিকল্পনা চলছিলো। বেশকিছু কাজ গুছিয়েও নিয়েছিলাম। কিন্তু করোনার কারণে সব বন্ধ রাখতে হলো। আবারও সব ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেখে সিনেমাটি শুরু করতে যাচ্ছি। শাকিব খানের সঙ্গে কিছু মিটিং হয়েছে। তার অনেক পরামর্শও রয়েছে ছবিটির ব্যাপারে। তার এই আন্তরিকতা দেখেই দ্রুত কাজটি শুরু করতে চাইছি।’

‘এ ছবির গল্প লিখছেন নন্দিত চিত্রনাট্যকার মাসুম রেজা। সম্পূর্ণই মৌলিক ও নতুন আমেজের একটি গল্প নিয়ে ছবিটি তৈরি হবে। এখানে শাকিব খানের লুক, চরিত্র সবই নতুন। যা দর্শককে আকৃষ্ট করবে বলে আমাদের বিশ্বাস। সেইসঙ্গে সাফিউদ্দিন সাফি ইন্ডাস্ট্রির একজন সফল নির্মাতা। শাকিব খানের সঙ্গে তার কাজের বোঝাপড়াও বেশ ভালো। সবকিছু মিলিয়ে আশা করছি দারুণ কিছু হবে’- প্রত্যাশার সুরে যোগ করেন প্রযোজক।

তিনি আরও জানান, ছবিটিতে দুইজন নায়িকাকে দেখা যাবে। কে হবেন সে দুই নায়িকা তা এখনো চূড়ান্ত নয়। তবে প্রযোজক চাইছেন এ ছবির মাধ্যমে দুজন নতুন মুখ ইন্ডাস্ট্রিকে উপহার দিতে। সেটি সম্ভব না হলে এখানে একজন নায়িকা হিসেবে দেশের সেরা কোনো নায়িকাকে দেখা যেতে পারে।

আগামী সপ্তাহেই চূড়ান্ত চিত্রনাট্য হাতে নিয়ে জমকালো আয়োজনে ছবির নাম ও বিস্তারিত তথ্য জানানো হবে বলে নিশ্চিত করলেন টপি খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নতুন লুকে আসছেন শাকিব খান, পরিচালক সাফিউদ্দিন সাফি

আপডেট টাইম : ০৪:০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০