ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সিনেমা হল বাঁচাতে সরকারের কাছে আকুতি দেবের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
  • ২৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ বিগত কয়েক দিনে করোনা আবহের জন্য বেশকিছু ফিচার ফিল্ম মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্মে। কারণ মহামারীর কথা মাথায় রেখে সিনেমা হল খোলা যাচ্ছে না। তাই সমস্ত ছবি মুক্তি পাচ্ছে নেটফ্লিক্স, আমাজন প্রাইম বা হইচইয়ের মতো জায়গায়। সেপ্টেম্বর মাস থেকে বেশ কিছু আগের ছন্দে ফিরতে চলেছে। কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সেপ্টেম্বর মাসে ও খুলবে না সিনেমা হল।

ভারতের কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত সারাদেশের সিঙ্গেল স্ক্রিন সিনেমাহলের এবং মাল্টিপ্লেক্স মালিকদের কপালে ভাঁজ ফেলেছে। চলচ্চিত্র জগতের বিভিন্ন অভিনেতাই এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয়। এবার অভিনেতা তথা টিএমসি সাংসদ দেব এই বিষয়ে মুখ খুললেন। সেপ্টেম্বর মাসের সিনেমা হল না খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আবেদন করলেন দেব। কারণ বহু পরিবারের রোজগার নির্ভর করে সিনেমা হলের উপর। তাদের জীবন একেবারেই থমকে আছে।

তথ্য সম্প্রচারণ মন্ত্রী প্রকাশ জাভড়েকর কে এই বিষয়ে আরো একবার ভাবার জন্য অনুরোধ করেছেন দেব। রবিবার দেব টুইট করেন, কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি সিনেমা হল খোলার বিষয়টিকে নিয়ে পুনর্বিবেচনা করার। সিনেমা হল এর উপর বেশ কয়েকটি পরিবার নির্ভর করে। হাতজোড় করে প্রকাশ জাভড়েকর কে অনুরোধ করছি বিষয়টিকে নিয়ে দ্বিতীয়বার ভাবার। সিনেমা হলের পাশে দাঁড়ান এবং বাঁচান।

প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টেলিভিশন ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ানোর জন্য ইতোমধ্যেই বেশ কিছু পদক্ষেপ করেছেন। যেমন আইসোলেটেড জায়গায় ৪০ জন কে নিয়ে আউটডোর শুটিং এর অনুমতি দেওয়া হয়েছে। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচারস অ্যাসোসিয়েশন এর সঙ্গে একটি মিটিং করার পরে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচারস আর্টিস্ট ফোরাম এবং আরো কয়েকটি চ্যানেলে নবান্নে এই সিদ্ধান্ত নিয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

সিনেমা হল বাঁচাতে সরকারের কাছে আকুতি দেবের

আপডেট টাইম : ০২:০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০