ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আসছে শাওন-প্রকৃতির ‘দারুণ অফার’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫২:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
  • ৩০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ জিসান এবং জিনিয়া জোড়া কবুতর। জিনিয়ার বাবা বিদেশে থাকেন। তিনি দেশে এলেই জিসানের সঙ্গে জিনিয়ার বিয়ে। কিন্তু জিসানের ভেতরে সন্দেহের ভূত ঢুকিয়ে দেয় পাভেল। বলে বিয়ে করার আগে মেয়েটাকে একটু বাজিয়ে দেখ, অন্য আর কারও সঙ্গে তার সম্পর্ক আছে কি না। অনেকেরই এরকম থাকে। বিয়ের পর সেটা ধরা পড়ে। তখন আর কিছু করার থাকে না।

পাভেলের কথা শুনে ঝিম ধরে যায় জিসান। কথাটি উড়িয়ে দিতে পারে না সে। এরপর দুজনে মিলে ঠিক করে, জিসানই বাজিয়ে দেখবে জিনিয়াকে। অন্যকে দিয়ে বাজাতে ভরসা পায় না সে। শেষে যদি সর্বনাশ হয়। জিসান একটি নতুন ফোন নম্বর থেকে আমেরিকা প্রবাসী শিপন চৌধুরী পরিচয়ে রাতে কথা বলা শুরু করে জিনিয়ার সঙ্গে।

কিন্তু এক পর্যায়ে অবাক হয়ে যায় জিসান। জিনিয়া শিপনের প্রেমে পড়ে যায়। কিন্তু সে যত বারই শিপনের সঙ্গে দেখা করতে যায়, ততবারই দেখা হয়ে যায় জিসানের সঙ্গে। শিপনের সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে ওঠে জিনিয়া। কিন্তু প্রতিবারই সামনে এসে দাঁড়ায় জিসান। সে বুঝে যায় জিনিয়া আর জিনিয়া নেই। তাই সে শিপনের খোলস ছেড়ে বেরিয়ে আসতে চায়।

কিন্তু কীভাবে? এমনি একটি গল্প নিয়ে আশরাফুজ্জামান বাবুর রচনা ও মনজুরুল হক মনজুর পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘দারুণ অফার’। নাটকটিতে জিসান চরিত্রে দেখা যাবে সাইদ জামান শাওনকে এবং জিনিয়া চরিত্রে অভিনয় করেছেন প্রকৃতি। খুব শিগগিরই নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আসছে শাওন-প্রকৃতির ‘দারুণ অফার’

আপডেট টাইম : ০১:৫২:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০