ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কুকুরদের জন্য উদ্যোগে একাত্ম জয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ৩০ হাজার কুকুর রাজধানী থেকে স্থানান্তর করতে যাচ্ছে। এমন সিদ্ধান্তে প্রাণী অধিকারকর্মীদের সঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি বিষয়টি নিয়ে আয়োজিত এক উদ্যোগের প্রচারও করলেন নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে।

সেখানে লেখা হয়, প্রায়শই আমরা শুনতে পাই পৌরসভা বা সিটি করপোরেশন কুকুরের মতো প্রাচীন বন্ধুকে নিধন অথবা স্থানান্তর করতে আগ্রহী হয়ে ওঠে। যদিও রাষ্ট্র আইন করে তা নিষিদ্ধ করেছে। মানুষের সবচেয়ে কাছের প্রাচীনতম এই বন্ধুটির ওপর চরম নির্দয়তার প্রকাশ আমরা প্রায়ই দেখতে পাই। এই অসংবেদনশীলতা দূর হোক।

পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (PAW Foundation) উদ্যোগে আগামী ২৮ ও ২৯ আগস্ট সড়ক ১০–এ সাত মসজিদ রোডে দেয়ালচিত্রে পথকুকুরদের ছবি আঁকবেন শিল্পী ও পরিবেশবিদরা।”

আরও বলা হচ্ছে, ছবিতে দেখানো হবে প্রকৃতিতে মানুষ ছাড়াও অন্য প্রাণীর ভূমিকা। তাদের সংগ্রাম, বেঁচে থাকা ইত্যাদি। দেয়ালচিত্রে ফুটে উঠবে সেই গল্প।এই উদ্যোগের সঙ্গে আমি নিজে আন্তরিক একাত্মতা জানাচ্ছি। একাত্মতা প্রকাশ করার জন্য ২৯ আগস্ট শনিবার বিকেল ৪টায় আমি সেখানে যাব। প্রাণীপ্রেমিক শিল্পীসমাজের আরও গুণী মানুষেরাও সেখানে আসবেন।”

সবশেষে অভিনেত্রী বলেন, আপনারাও আসুন। একটি প্রাণবিক ঢাকা গড়ার লক্ষ্যে এই আয়োজনে ঢাকার সকল সচেতন নাগরিক, পরিবেশবাদী এবং প্রাণিঅধিকার কর্মীদের যুক্ত হতে আহ্বান জানাবো। প্রাণীদের জন্য আমরা সবাই মিলে একটি মমতার পরিসর গড়ে তুলি।পশুপ্রেমী হিসেবে জয়ার বেশ খ্যাতি রয়েছে। নানা সময়ের শহরের পথকুকুরদের পাশে দাঁড়িয়েছেন তিনি। করোনাকালে রাজধানীর বিভিন্ন এলাকায় গিয়ে খাবারও দিয়েছেন।

সম্প্রতি কলকাতার সংগীতকার তথা জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেপরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর একটি ছবিতে জয়া আহসানের যুক্ত হওয়ার খবর পাওয়া গেছে।ছবিটির নাম ‘অসতো মা সদগময়’। ইন্দ্রদীপের ভাবনাতেই করোনা পরিস্থিতি ফ্রেমে তুলে ধরবেন জয়া আহসান ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর আগে দুই তারকা ‘রবিবার’ নামের একটি ছবি করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

কুকুরদের জন্য উদ্যোগে একাত্ম জয়া

আপডেট টাইম : ০৮:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০