ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এই মুহূর্তে বেঁচে থাকাটাই বড় চ্যালেঞ্জ: আনুশকা শর্মা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ  করোনা আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে বলিউড। স্বাস্থ্যবিধি মেনে ইতোমধ্যে অনেকেই শুটিংয়ে ফিরেছেন। আবার কেউ কেউ শুটিংয়ের জন্য দেশের বাহিরেও উড়ে গিয়েছেন। কাজে ফিরতে চাইছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাও। তবে নায়িকার কাছে এই মুহূর্তে বেঁচে থাকাটাই বড় চ্যালেঞ্জ।

আনুশকা শর্মার ঝুলিতে একাধিক বিজ্ঞাপনের কাজ জমা পড়ে আছে। কিন্তু লকডাউনের জেরে সেসব কাজ বন্ধ। এছাড়া ঘরবন্দি সময়ে বেশকিছু নতুন সিনেমার প্রাথমিক আলাপ সেরেছেন তিনি। সেই সঙ্গে প্রযোজক হিসেবেও দারুণ সাফল্য পেয়েছেন বিরাট পত্নী।

কাজে ফেরার প্রসঙ্গে আনুশকা শর্মা জানান, ‘নতুন স্বাভাবিক’-এর সঙ্গে খুব দ্রুতই মানিয়ে নিতে পারবে বলিউড। কেননা এখানকার অভিনেতা ও কলাকুশলীরা খুবই চটপটে। এটাও সত্যি যে, সেটের পরিবেশ বদলাবে। তবে সেটা আমাদের নিজেদের জন্যই মঙ্গলজনক। এই মহামারীর দিনে নিজেদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব।

তবে এই মুহুর্তে বেঁচে থাকাটাও আনুশকার কাছে বড় চ্যালেঞ্জের। তার কথায়, বিশ্বজুড়ে চলমান সঙ্কটের কারণে গেল ছয় মাস খুব সতর্কতার সঙ্গে পা ফেলেছেন তিনি। এমনকি তার কাছে এই মুহুর্তে বেঁচে থাকাটাই বড় চ্যালেঞ্জ। কেননা ভবিষ্যৎ পরিকল্পনা করার আগে বর্তমান পরিস্থিতির কথা ভাবতে হচ্ছে তাকে।

নতুন জীবনের উপলব্ধির কথা জানিয়ে আনুশকা বলেন, ‘গত তিন বছরে আমি নিজেকে নতুনভাবে চিনেছি। কিন্তু এটা ভাবতে চাই না যে, জীবনে কি কি পেয়েছি শুধুমাত্র সেটা দিয়েই আমার মূল্যায়ন সম্ভব। এখন ঠান্ডা মাথায় চিন্তা করে সামনের দিকে এগিয়ে যাওয়াটা আমার প্রধান লক্ষ্য।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

এই মুহূর্তে বেঁচে থাকাটাই বড় চ্যালেঞ্জ: আনুশকা শর্মা

আপডেট টাইম : ১২:৫০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০