হাওর বার্তা ডেস্কঃ বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই মেয়ে সোনাক্ষী সিনহার একেবারে উল্টো পথে হাঁটছেন তার অভিনেতা ও রাজনীতিক বাবা শত্রুঘ্ন সিনহা। তারকার সন্তান হওয়ার জন্য মেয়ে যখন সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ট্রোলড হচ্ছেন, নেটিজেনদের উপর প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন, বাবা তখন প্রকাশ্যে করণ জোহরের চ্যাট শো নিয়ে অভিযোগের বন্যা বইয়ে দিচ্ছেন সাক্ষাৎকারে।
এদিকে সুশান্তকাণ্ডে তার চর্চিত প্রেমিকা রিয়া চক্রবর্তীর সঙ্গে পরিচালক-প্রযোজক মহেশ ভাটের সম্পর্ক নিয়েও চলছে তোলপাড়। রিয়ার কাঁধে মহেশের মাথা রাখা ছবি ভাইরাল হয়েছে বহু আগেই। সম্প্রতি আবার ফাঁস হয়েছে তাদের হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত কথোপকথন। তাই বলিউডের একটা অংশের ধারণা, সুশান্তের মৃত্যুর সঙ্গে মহেশ-রিয়ার সম্পর্কের কোনো না কোনো যোগ রয়েছে।
সম্প্রতি একটা সাক্ষাৎকারে এই দুজনের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় সোনাক্ষীর বাবা অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে। জানতে চাওয়া হয়, এ ব্যাপারে তিনি কিছু জানেন কি না। জবাবে শত্রুঘ্ন বলেন, রিয়াকে তিনি কোনোদিন সামনাসামনি দেখেননি। এমনকি, মহেশ ভাটের সঙ্গেও পাঁচ বছর দেখা হয়নি। কাজেই তাদের সম্পর্কের ব্যাপারে বিশেষ কিছু তিনি জানেন না।
Reporter Name 























