ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

উপস্থাপনার জন্য অভিনয়ের অনেক প্রস্তাব ফিরিয়েছি -শান্তা জাহান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ উপস্থাপনা করছেন অনেক দিন ধরেই। এ মাধ্যমটিই মূলত পরিচিতি এনে দিয়েছে শান্তা জাহানকে। করোনাকালেও থেমে ছিলেন না। অনলাইনে নিয়মিত উপস্থাপনা করে গেছেন। এখনও বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠান উপস্থাপনায় সরব এ গ্ল্যামারাস কন্যা। যদিও একটা সময় উপস্থাপনার পাশাপাশি অভিনয়টাও টানতো তাকে। অভিনয় করেছেন ‘নাইন এন্ড এ হালফ’, ‘ব্যাক বেঞ্চারস’, ‘বউ বিবি গোলাম’, ‘ম্যাডাম তোমাকে ভালোবাসি’সহ বেশ কিছু নাটকে। তবে এবার অভিনয়ে নিয়মিত হবার কথা জানালেন শান্তা জাহান।

তারই ধারাবাহিকতায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই একটি নাটকের শুটিং করবেন তিনি। এ বিষয়ে শান্তা বলেন, প্রথমেই বলে নেই আমার প্রথম পছন্দ উপস্থাপনা, তারপর অভিনয়। আশফাক নিপুণ ভাইয়ের পরিচালনায় একটি নাটকে কাজ করবো। এর শুটিং সামনের মাসের প্রথম সপ্তাহে। অনেক সুন্দর গল্পের একটি নাটক। আমার বিশ্বাস ভালো কিছু হবে খুব। অভিনয়ে নিয়মিত হবার বিষয়ে শান্তা বলেন, উপস্থাপনার পাশাপাশি অভিনয় করতে চাই। উপস্থাপনার জন্য অভিনয়ের অনেক প্রস্তাব ফিরিয়েছি। কারণ আমি উপস্থাপনাতেই মনোনিবেশ করতে চেয়েছি সব সময়। আমার ধ্যান ও জ্ঞান ছিলো উপস্থাপনা। এখনও তাই। তবে আমার দর্শকরা চান আমি যেন অভিনয়ে নিয়মিত হই। সে কারণে এখন থেকে অভিনয়ে কিছুটা হলেও নিয়মিত হবো বলে ঠিক করেছি। তবে গল্প ও চরিত্র পছন্দ হলেই তাতে কাজ করবো। গতানুগতিক কাজ করার ইচ্ছে নেই। চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে আছে কিনা জানতে চাইলে শান্তা বলেন, অবশ্যই আছে। তবে বানিজ্যিক ছবিতে নয়, অন্য ধারার ছবি হলে করবো। এক্ষেত্রে গল্প ও চরিত্রটা পছন্দ হতে হবে। করোনাকালীন সময়টাতে কাজ করতে অসুবিধে হচ্ছে? শান্তা বলেন, অনলাইনে বেশিরভাগ কাজ হয়েছে। এখনও হচ্ছে। এটা একটা নতুন অভিজ্ঞতা। আমি এনজয় করছি। তবে মঞ্চে সরাসরি কিংবা শুটিংয়ের আরামটা কিন্তু অনুপস্থিত। তবে ধীরে ধীরে কাজ শুরু হচ্ছে। আমি এরইমধ্যে শুটিং করছি। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনেই কাজ করতে হবে আমাদের। সেটাই করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

উপস্থাপনার জন্য অভিনয়ের অনেক প্রস্তাব ফিরিয়েছি -শান্তা জাহান

আপডেট টাইম : ১০:০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০