ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সরে দাঁড়ালেন আলিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বাহুবলি’ সিনেমাখ্যাত নির্মাতা এসএস রাজামৌলির পরবর্তী সিনেমা ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’। এতে নায়িকা চরিত্রে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের অভিনয়ের কথা থাকলেও সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। সম্প্রতি আলিয়া এ ঘোষণা দিয়েছেন। করোনা মহামারির কারণে দীর্ঘদিন সকল সিনেমার শুটিং বন্ধ ছিল। আবার শুটিং শুরু হওয়ায় শিডিউল জটিলতায় পড়েছেন আলিয়া ভাট। তাই ‘ট্রিপল আর’ সিনেমা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ এ ছবির জন্য শিডিউল দিতে পারছেন না তিনি। যদিও বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি।   ‘ট্রিপল আর’ সিনেমায় অভিনেতা রাম চরণের বিপরীতে আলিয়ার অভিনয় করার কথা ছিল।

এখন আলিয়ার পরিবর্তে অন্য এক বলিউড অভিনেত্রীকে খুঁজছেন নির্মাতা রাজামৌলি। প্রাথমিকভাবে প্রিয়াংকা চোপড়াকে নেয়ার পরিকল্পনা করেছেন তারা। যদিও এ ব্যাপারে নায়িকা এখনো সম্মতি দেননি। এর আগে ‘জাঞ্জির’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন রাম চরণ ও প্রিয়াংকা। এদিকে আলিয়া ভাট এ ছবি থেকে সরে যাওয়া প্রসঙ্গে বলেন, আমার দু’টি ছবির শিডিউল আগে থেকে দেয়া ছিল। করোনার কারণে সে ছবিগুলোর কাজ করতে পারিনি। কিন্তু এখন সেগুলোর শুটিং শুরু হচ্ছে। একই সময়ে শুটিং শিডিউল পড়ে যাওয়ায় ‘ট্রিপল আর’ ছবিতে কাজ করতে পারছি না। এজন্য আমার নিজেরই খারাপ লাগছে। আমি দুঃখিত। কিন্তু কিছু করার নেই। ‘ট্রিপল আর’ সিনেমায় জুনিয়র এনটিআর-এর বিপরীতে বৃটিশ অভিনেত্রী অলিভিয়া মরিসকে দেখা যাবে। এ ছাড়া সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগান। পাশাপাশি আছেন রে স্টেভেনসন, অ্যালিসন ডুডির মতো হলিউড তারকারা। কামারাস ভিমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। আগামী মাস থেকে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

সরে দাঁড়ালেন আলিয়া

আপডেট টাইম : ০৯:৫৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০