ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সমুদ্র পাড়ে প্রিয়াঙ্কা চোপড়া, ছবি শেয়ার করলেন নিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমান সময়ের অন্যতম চর্চিত দম্পতি জুটি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও পপ তারকা নিক জোনাস। এই দম্পতি জুটিকে নিয়ে আগ্রহের কমতি নেই ভক্তদের। তাই নিজেদের কাটানো নানা মুহুর্তের ছবি অনুরাগীদের মাঝে শেয়ার করে নিতেও ভোলেন না প্রিয়াঙ্কা-নিক দম্পতি।

শুক্রবার সোশ্যাল হ্যান্ডেলে স্ত্রী প্রিয়াঙ্কার সমুদ্র পাড়ের একটি ছবি শেয়ার করেছেন নিক জোনাস। মার্কিন গায়ক স্মৃতি রোমন্থন করে লিখেছেন, ‘আমার প্রিয় মুহুর্তগুলোর মধ্যে এটি একটি।’ ছবিতে দেখা যাচ্ছে, ক্যালিফোর্নিয়ার ম্যামথ লেকের দিগন্ত বিস্তৃত নীল সৈকতের দিকে তাকিয়ে আছেন দেশি গার্ল।

পড়ন্ত বিকেলের আভায় সমুদ্র পাড়ে মোহময়ী প্রিয়াঙ্কার ছবিটি মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। প্রিয় নায়িকাকে ভালোবাসা জানাতে ভক্তদের মাঝে রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েছে। কেউ স্বপ্নের রাজকুমারী, আবার কেউবা প্রেম নিবেদন করে বসছেন তাকে। পাশাপাশি সকলেই পিগি চপসকে প্রশংসার জোয়ারে ভাসিয়ে দেন।

করোনা আবহে ঘরবন্দি থাকলেও সোশ্যাল মিডিয়ায় বরাবরই দারুণ অ্যাক্টিভ প্রিয়াঙ্কা। সেখানে নানা ইস্যুতে নিজের মতামত শেয়ার করেন তিনি। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগ মুহুর্তে ভারতীয় বংশদ্ভূত কমলা হ্যারিসকে তিনি অকুন্ঠ সমর্থন ও ভালোবাসার কথাও জানিয়েছেন। সম্প্রতি আসামের বন্যা কবলিত মানুষের সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন এই চিত্রতারকা।

প্রসঙ্গত, বর্তমানে অ্যামাজন প্রাইমের একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এর মধ্যে বিয়ের সঙ্গীত থিমের ড্যান্স রিয়্যালিটি শো, রুশো ব্রাদার্সের ‘সিটাডেল’, এবং আনন্দ শীলার বায়োপিক ‘শীলা’তে দেখা যাবে তাকে। এছাড়াও নেটফ্লিক্সের ‘দ্য হোয়াইট টাইগার’, ‘ইউ ক্যান বি হিরোস’, ‘কাউবয় নিনজা ভাইকিং’-এর মতো সিনেমাতে অভিনয় করবেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

সমুদ্র পাড়ে প্রিয়াঙ্কা চোপড়া, ছবি শেয়ার করলেন নিক

আপডেট টাইম : ০৭:১৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০