ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রকাশ্যে এলো মহেশ ভাট-রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ দুই মাস এক সপ্তাহ হয়ে গেল পৃথিবী ছেড়েছেন বলিউডের রিল লাইফ ধোনি সুশান্ত সিং রাজপুত। তবু তার মৃত্যু রহস্য নিয়ে তোলপাড় চলছে ভারতে।

মুম্বাই-বান্দ্রা পুলিশ ও ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সুশান্তের মামলা নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করছে।

এবার ফাঁস হলো সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী ও বর্ষীয়ান বলি পরিচালক মহেশ ভাটের হোয়াটসআপ চ্যাট।

ওই চ্যাটিং বিশেষ গুরুত্ব রাখে। কারণ এই রিয়া-মহেশের আলাপন ছিল গত ৮ জুনের। আর সুশান্তের মৃত্যু হয় ১৪ জুন।

জিনিউজ, এবিপি আনন্দসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে ৮ জুন রিয়া ও মহেশ ভাটের সেই হোয়াটসঅ্যাপ মেসেজে কথাবার্তা। ইতিমধ্যে তা ভারতের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

চ্যাটিংয়ে মহেশ ভাটকে রিয়া লিখেছেন– আয়েশা ভারী হৃদয় ও মুক্তির কথা ভেবেই বেরিয়ে এসেছে স্যার। আমাদের শেষ কথা হয়েছিল, ঘুম থেকে ওঠার সময়, তুমিই আমার স্বর্গদূত, তুমি ছিলে ও থাকবে।

প্রতিউত্তরে মহেশ ভাট লিখেছেন, পেছনের দিকে তাকিও না, যা অনিবার্য, সেটিই সম্ভব করে তোলো। তোমার বাবার প্রতি ভালোবাসা রইল। উনি এখন খুশি হবেন।

পাল্টা জবাবে দিয়েছেন রিয়া, কিছুটা সাহস পেয়েছি স্যার, আপনি আমার বাবার সম্পর্কে ওই দিন ফোনে যা বলেছিলেন, সেটি আমাকে শক্ত হতে সাহায্য করেছে।

পরে আরও বেশকিছু কথা বার্তাও উঠে এসেছে রিয়া ও মহেশ ভাটের হোয়াটসআপ চ্যাটে।

উল্লেখ্য, আয়েশা মহেশ ভাট প্রযোজিত জলেবি ছবিতে রিয়ার চরিত্রের নাম ছিল।

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে ইতিমধ্যে মুম্বাই পৌঁছেছে সিবিআই টিম। তারা রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

প্রকাশ্যে এলো মহেশ ভাট-রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট

আপডেট টাইম : ০৪:৩২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০