ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

শাকিবের ঠোঁটে তাবীব মাহমুদের লেখা গান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
  • ২৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রথমবারের মতো সিনেমার জন্য গান লিখলেন র‌্যাপ সং দিয়ে সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে ব্যাপক পরিচিতি পাওয়া তাবীব মাহমুদ। অনন্য মামুন পরিচালিত বড় বাজেটের ছবি ‘নবাব এলএলবি’র টাইটেল সং লিখেছেন তিনি। তার লেখা গানটির সঙ্গে ঠোঁট মেলাবেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা এবং ‘নবাব এলএলবি’র নায়ক শাকিব খান।

ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন তাবীব মাহমুদ নিজেই। তিনি বলেন, ‘অনন্য মামুন ভাই আমাকে একটি প্লট বলেছেন, পরিস্থিতির বর্ণনা করেছেন। তার উপর ভিত্তি করে আমি গানটি লিখে দিয়েছি।’ গানের কথাগুলো না বললেও তাবীব জানান, ‘এটি মূলত ধর্ষিত একজন নারীকে নিয়ে লেখা। ধর্ষিত নারীকে সমাজে বিরূপ আচরণ ও অবহেলার শিকার হতে হয়, এটাই গানটির প্রেক্ষাপট।

তাবীর আরও জানান, ‘এরই মধ্যে গানটির সুর ও কম্পোজিশনের কাজ শেষ হয়েছে। তবে গানটি কে গাইবেন, সে ব্যাপারে এখনও কিছু চূড়ান্ত হয়নি।’

প্রসঙ্গত, ‘নবাব এলএলবি’ ছবিটির মধ্য দিয়ে দীর্ঘ সাত বছর পর শাকিব খানের সঙ্গে আবার জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। অনন্য মামুন পরিচালিত এ সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াও রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে

শাকিবের ঠোঁটে তাবীব মাহমুদের লেখা গান

আপডেট টাইম : ০৬:১৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০