ঢাকা ১২:১৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত

আশীর্বাদ সিনেমায় প্রথমবার জুটি বাঁধছেন রোশান-মাহি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি বছরে সরকারি অনুপ্রাপ্ত সিনেমা ‘আশীর্বাদ’, নির্মাণ করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। গত ১৫ আগস্ট এ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। অপেশাদারিত্বের কারণে চুক্তিবদ্ধ হওয়ার এক দিন পরেই ছবিটি থেকে বাদ পড়েন তিনি।

অবশেষে জানা গেলো, ছবিটিতে অপু বিশ্বাসের পরিবর্তে নায়িকা হিসেবে থাকছেন মাহিয়া মাহি। শুধু তাই নয়, ছবিটিতে মাহির নায়ক হিসেবে থাকছেন জিয়াউল রোশান। দুজনের বিষয়টিই নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

‘জান্নাত’ খ্যাত এই নির্মাতা বলেন, ‘সত্তর দশকে ছাত্র রাজনীতি, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময়ের পরিস্থিতি নিয়ে কয়েকটি ধাপে সিনেমাটির গল্প সাজানো হয়েছে। পর্দায় তরুণ ও বৃদ্ধ দুই বয়সে মাহিকে দেখা যাবে।’

প্রযোজক জেনিফার বলেন, ‘সরকারি অনুদান পাওয়ার পর থেকেই আশীর্বাদ ছবির প্রধান নারী চরিত্র সুবর্ণার জন্য নায়িকা খুঁজছিলাম। অবশেষে মাহিয়া মাহিকে আমরা চুক্তিবদ্ধ করেছি। আশা করছি ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকার সঙ্গে আমাদের কাজের দারুণ অভিজ্ঞতা হবে।’

ছবিটির নায়ক জিয়াউল রোশান বলেন, আমরা দুজনেই গতকাল রাতে চুক্তিবদ্ধ হয়েছি। প্রথমবার আমি আর মাহি একসঙ্গে কাজ করতে যাচ্ছি। আশা করছি দারুণ কিছু হবে।

প্রসঙ্গত, ২০১৯–২০ অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ১৬টি চলচ্চিত্রকে অনুদান দেয়া হয়েছে। এগুলোর মধ্যে ‘আশীর্বাদ’সিনেমাটি প্রযোজনার পাশাপাশি এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন জেনিফার ফেরদৌস। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’

আশীর্বাদ সিনেমায় প্রথমবার জুটি বাঁধছেন রোশান-মাহি

আপডেট টাইম : ০৫:৪৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০