ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

এবার আমির খানের তীব্র সমালোচনায় কঙ্গনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের স্বাধীনতা দিবসের দিনে তুরস্কের ইস্তানবুলে এরদোগানের প্রাসাদ ঘুরে এলেন বলিউড সুপারস্টার আমির খান।

এদিন এরদোগানপত্নী তুরস্কের ফার্স্টলেডি এমিনি এরদোগানের আতিথেয়তা গ্রহণ করেন আমির।

বিষয়টিতে অনেক ভারতীয় এমন চটেছেন যে, অনেকেই আমির খানের সিনেমা বয়কটের ডাক দিয়েছেন। আমিরকে দেশদ্রোহী বলেছেন কেউ কেউ। এমনকি তিনি এখন ভারতের জন্য নিরাপদ নন বলেও মন্তব্য করেছেন অনেকে।

আমির বিরোধিতায় ঝড় উঠেছে দেশটির সোশ্যাল মিডিয়ায়।

এবার টুইটারে ‘মিস্টার পারফেকশনিস্ট’কে আক্রমণ করলেন বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত।

তিনি লিখেছেন, নানা কারণে এটি অবশ্যই চিন্তার বিষয়। কারণ আমির খান শুধু অভিনেতাই নন, ভারতের আরও অনেক কিছুর সঙ্গে যুক্ত তিনি। তার এই ‘ভণ্ডামি’র কারণে অনেকে আঘাত পেয়েছেন। তাই তাকে সব কিছু ব্যাখ্যা করতে হবে।

উল্লেখ্য, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে খোলাখুলি সমর্থন করেছেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান। সে কারণে তুরস্কের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক সুখকর নয়।

ভারতের বন্ধু ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দিল্লি সফরকালে আয়োজিত অনুষ্ঠানে এসেছিলেন অনেক বলিউড তারকা। বিগবি অমিতাভ বচ্চনসহ অনেকেই নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু ওই অনুষ্ঠানে হাজির হননি আমির খান।

অথচ সেই আমির ভারতবিরোধী রাষ্ট্র তুরস্কের ফার্স্টলেডির সঙ্গে খোশগল্পে মজেছেন। বিষয়টি মেনে নিতে পারছেন না ভারতীয়রা।

আমিরের সমালোচনায় ওঠেপড়ে লেগেছেন ভারতীয় নেটিজেনরা। এবার সেই সমালোচনার আগুনে ঘি ঢাললেন বলিকুইন কঙ্গনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে

এবার আমির খানের তীব্র সমালোচনায় কঙ্গনা

আপডেট টাইম : ০৫:৪১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০