ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

করোনা জয় করে শুটিংয়ে নায়িকা তমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ গত মাসে পরিবারের সদস্যদের সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। এরপর চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিয়ে অবশেষে করোনামুক্ত হয়েছেন তিনি। করোনা জয় করেই শুটিংয়ে ফিরেছেন এই নায়িকা।

১৫ আগস্ট তার উপস্থাপনায় দেশটিভির নিয়মিত অনুষ্ঠান ‘প্রিয়তমার প্রিয়মুখ’-এর নতুন পর্ব প্রচার হয়েছে। এতে তার অতিথি ছিলেন চিত্রনায়ক রিয়াজ। তমা জানান, এটি ছিল একটি স্পেশাল পর্ব। আজ বুধবার (১৯ আগস্ট) থেকে নতুন পর্বের শুটিং করেছেন। এবারে তার অতিথি হবেন কণ্ঠশিল্পী কোনাল এবং অভিনেতা ফজলুর রহমান বাবু।

নিজের সুস্থতা ও পরিবারের সুস্থতা নিয়ে তমা বলেন, ‘আমার পুরো পরিবারই আক্রান্ত ছিল। এখন আল্লাহর রহমতে সবাই করোনা নেগেটিভ। খুব ভয়ে ও আতঙ্কে দিন কেটেছে। মনের উপর দিয়ে যে ঝড়টা গেল সেইটা কাটাতেই কাজে ফিরেছি। কাজের মধ্যে থাকলে ভালো থাকবো। শরীর একটু দুর্বল। তবে সমস্যা হচ্ছে না। মাঝে আম্মু একটু বেশি অসুস্থ ছিলেন। আলহামদুলিল্লাহ, এখন তিনিও সুস্থ হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বেশ কিছু সিনেমা ও নাটকের অফার আছে। কিন্তু এই মুহূর্তে আউটডোরে শুটিং করতে চাই না। পরিবার থেকে বলে দিয়েছে আপাতত খুব বেশি চাপ না নিয়ে কাজ করতে। খুব বেশি সময় বাইরে না থাকতে। তাই একটু রয়েসয়ে কাজ করতে চাই। আর স্বাস্থ্যবিধি মেনে যে কাজগুলো করা যায় সেগুলো করবো।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে

করোনা জয় করে শুটিংয়ে নায়িকা তমা

আপডেট টাইম : ০৩:১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০