ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

দর্শক চাইলে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন দীঘি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মডেল ও অভিনয়শিল্পী প্রার্থনা ফারদিন দীঘি। দীর্ঘ কয়েক বছর আবারও চলচ্চিত্রের কাজ শুরু করবেন। ইতোমধ্যে নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় বঙ্গবন্ধুর বায়োপিকে  কাজের জন্য তাকে মনোনীত করা হয়েছে।

চলচ্চিত্রে কাজে ফেরার ব্যাপরে দীঘি বলেন, আমাকে যখন অডিশনের জন্য ডেকেছে। তখনই অনেক এক্সাইটেড ছিলাম। অবাক হয়েছিলাম অনেক। আমি তো আট বছর ধরে কাজই করি না। আমার নামটা কীভাবে দিল। আমি আসলেই কৃতজ্ঞ যারা আমাকে অডিশন দেয়ার সুযোগ দিয়েছে।

তিনি বলেন, সবচেয়ে বড় কথা হলো অডিশন দেয়ার পরে তারা আমার ওপর বিশ্বাসটা রেখেছে। আমাকে একটা বড় চরিত্র দেয়া হয়েছে। আমি জানি না সেটার ভার নিতে পারবো কিনা। তবে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ক্যারেক্টারটা ভালোভাবে করার।

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় জার্নালিস্ট ফোরামের এক ফেসবুক লাইভ আড্ডায় প্রার্থনা ফারদিন দীঘি এসব কথা বলেন।

করোনার আগে থেকেই নিজেকে এই চলচ্চিত্রটির জন্য প্রস্তুত করছেন বলে উল্লেখ করে দীঘি বলেন, লকডাউনের আগে থেকেই প্রস্তুতি নেয়া শুরু করেছিলাম। আমি বেশ কিছু বই পড়ে ইতিহাসটা জানার চেষ্টা করেছি। কিছু ভিডিও চিত্রও দেখেছি। এভাবেই নিজেকে প্রস্তত করার চেষ্টা করছি।

শাকিব খানের সঙ্গেই অধিকাংশ চলচ্চিত্রে কাজ করেছেন এই অভিনয়শিল্পী। তার সাথে কাজের ব্যাপারে কখনও কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, এখনও শাকিব আংকেলের সাথে চলচ্চিত্রে কাজে ব্যাপারে কথা হয়নি। এটা নিয়ে অনেক গুজব উঠিছিল। যার কোনো ভিত্তি নেই।

দীঘি বলেন, একটা সময়ে আমি আর শাকিব আংকেল বাবা- মেয়ে, চাচা-ভাতিজি, বাবা-মেয়ে এই ধরনের চরিত্রে অভিনয় করেছি। আমি জানি না তার সাথে মুভি করলে দর্শক মেনে নিতে পারবে কিনা। তবে ক্যারেক্টার বা গল্প দর্শক পছন্দ করবে ঐরকম হয় তাহলে শাকিব আংকেলে সাথে কাজ করা যেতে পারে ভবিষ্যতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে

দর্শক চাইলে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন দীঘি

আপডেট টাইম : ০২:০২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০