ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লাইকির অপু জামিন পেলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পথচারীকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন লাইকির ইয়াছিন আরাফাত ওরফে অপু। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত গতকাল সোমবার এই জামিনের আদেশ দিয়েছেন।

অপুকে এর আগে আদালতে হাজির করা হলে তাঁর পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন। অপুকে গত ৩ আগস্ট রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন করলে তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এরপর গত ৬ আগস্ট তাঁর জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

লাইকির অপু জামিন পেলেন

আপডেট টাইম : ০২:১৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০