ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরের সঙ্গে শ্বশুরবাড়ি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বিয়ে করেছেন আনিকা কবির শখ, এমন খবর অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। তবে ঘটনার সত্যতা মিলেছে এবার। শখের স্বামী রহমান জনের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। এক সময় টুকটাক মডেলিং করেছেন, এখন তিনি পেশায় ব্যবসায়ী। চলতি বছর ১২ মে ঘরোয়াভাবে শখ ও জনের বিয়ে হয়। দুজনই সংসার পেতেছেন উত্তরার একটি বাসায়। এবার কোরবানির ঈদে স্বামী জনের সঙ্গে শ্বশুরবাড়ি গিয়েছিলেন শখ। সেখানেই রংবেরং প্রতিবেদকের সঙ্গে দেখা এই দম্পতির। কিন্তু কথা বলার সুযোগ ছিল না। এখনো বলিয়াদিতেই আছেন শখ-জন।

 জনের ভাগ্নে আরাফ রহমান বলেন, ‘পারিবারিকভাবে আমাদের কোনো কিছু জানানো নিষেধ, তবে মামি অনেক ভালো মানুষ। কত্ত বড় মডেল-অভিনেত্রী, অথচ কোনো অহংকার নেই। গত দুই সপ্তাহ ধরে গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে দেখা করেছেন। সবার ভালো-মন্দের খোঁজখবর নিয়েছেন। মামিকে পেয়ে আমাদের পরিবারের সবাই খুশি।’
নেক দিন ধরেই মডেলিং-অভিনয়ে অনিয়মিত শখ। গেল দুই ঈদের খুব কম নাটকেই তাঁকে পাওয়া গেছে। এমনকি পুরনো ফোন নম্বরও ব্যবহার করছেন না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাওয়া গেল শখ-জন দুজনকেই। সেখানে নাম বদলে শখ এখন আনিকা রহমান। রিলেশনশিপ স্টেটাসে লেখা, ‘ম্যারিড টু জন রহমান।’ আছে বিয়ের তারিখও—১২ মে ২০২০।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বরের সঙ্গে শ্বশুরবাড়ি

আপডেট টাইম : ০৭:০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০